চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি-নগরসম্প্রতি প্রথম আলোয় মুনির হাসানের ‘রাজশাহী হতে পারে আমাদের তথ্যপ্রযুক্তি-নগর’ শীর্ষক লেখাটি আমাদের রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলের মানুষের দাবিকে তুলে ধরেছে। যদিও পদ্মাবিধৌত এই শহর দীর্ঘদিনের ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে ধারণ করে আছে, তথাপি বিভিন্ন সময়ে দেখা গেছে সরকার এ অঞ্চলের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে তেমন উত্সাহ দেখায়নি। প্রত্যাশা অনুযায়ী গড়ে ওঠেনি শিল্প-কলকারখানা। এক সময়ের গৌরব রেশমপল্লি এখন প্রায় ধ্বংস হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে রাজশাহী জুট মিলস্। রাজশাহীর মানুষ দীর্ঘদিন একটি পূর্ণাঙ্গ টিভি স্টুডিও নির্মাণের জন্য আন্দোলন-সংগ্রাম করলেও কোনো সরকারই তা পূরণ করেনি। মরুকরণের হুমকিতে আছে বরেন্দ্র অঞ্চল। রাজশাহীকে তথ্যপ্রযুক্তি-নগর তথা বিশ্বমানের আইটি ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার যুগোপযোগী সম্ভাবনার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানাই। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে এটি হতে পারে একটি যুগান্তকারী সিদ্ধান্ত। হাসান রাজারাজশাহী।জাতীয় বিশ্ববিদ্যালয়আমরা ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণীর শিক্ষার্থী। এ শিক্ষাবর্ষে যাঁরা বিভিন্ন বেসরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, তাঁদের প্রায় সবাই ডিগ্রি অর্জন করে কর্মক্ষেত্রে প্রবেশ করেছেন। অথচ এখন পর্যন্ত আমাদের স্নাতক (সম্মান) শ্রেণীর তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এ বিশ্ববিদ্যালয়ে যাঁরা পড়েন তাঁদের অধিকাংশ মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। এসব পরিবারের পক্ষে এই দেরি খুবই পীড়াদায়ক। আমরা কবে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে কর্মক্ষেত্রে প্রবেশ করব, তা অজানা? এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. আবুল হাসান, শিক্ষার্থীসরকারি বাঙলা কলেজ, ঢাকা। পাঠ্যপুস্তক বিতরণবাংলাদেশে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের নতুন হোক, পুরোনো হোক বিনা মূল্যে পাঠ্যপুস্তক দেওয়ার রেওয়াজ আগেই ছিল। যদিও তা শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে বছরের প্রথম এক-দুই মাস কেটে যেত। অপর দিকে মাধ্যমিক পর্যায়ের বাজার থেকে পাঠ্যপুস্তক কিনতে হলেও তা শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে বছরের প্রথম তিন-চার মাস সময় লেগে যেত। বছরের শুরুতেই পাঠ্যপুস্তক সংগ্রহ করাটাই ছিল সবচেয়ে বড় বাধা। বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকায় অপেক্ষাকৃত উচ্চ মূল্যেও পাঠ্যপুস্তক পাওয়া যেত না। তারপর বাজারে আজ বাংলা বই এলে এক মাস পরে আসত গণিত বই। এভাবে বছরের শুরুতে তিন-চার মাস লেগে যেত বই সংগ্রহ করতে। এ জন্য বিদ্যালয়গুলোতে শ্রেণী কার্যক্রম চলত ঝিমিয়ে ঝিমিয়ে। শিক্ষার্থীরা হারিয়ে ফেলত উত্সাহ। নষ্ট হতো তাদের ধারাবাহিকতা। অনেকের পাঠ্যপুস্তক সংগ্রহের খরচটাও হয়ে দাঁড়াত বড় বাধা। সব মিলিয়ে শিক্ষার্থীদের নতুন ক্লাসে ওঠার আনন্দটা তখন হতাশায় পরিণত হতো। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সাফল্য আনতে গুরুত্বপূর্ণ যে চ্যালেঞ্জটি মোকাবিলা করতে সক্ষম হয়েছে তা হলো বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে পাঠ্যপুস্তক পৌঁছানো। গত ১৫ অক্টোবর এনসিটিবির গুদামে আগুন লাগায় এ ক্ষেত্রে যে বাধা ও হতাশার সৃষ্টি হয়েছিল, তা কাটিয়ে উঠে দেশের ৯৫ শতাংশ শিক্ষার্থীর কাছে বিনা মূল্যে নতুন পাঠ্যপুস্তক পৌঁছানোর ভূমিকা সত্যি প্রশংসার দাবিদার। সরকারের এ পদক্ষেপের মাধ্যমে সবার জন্য শিক্ষা বাস্তবায়ন সহজ ও সম্ভব হবে। বাস্তবায়িত এ পদক্ষেপের কারণে বছরের শুরুতেই দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে শ্রেণী কার্যক্রম। নতুন ক্লাসে ওঠার আনন্দ ও নতুন বই পেয়ে উত্সাহের সৃষ্টি হয়েছে। যেন অন্যান্য বছরের মতো ২০১০ সাল সত্যি শিক্ষার্থীদের জন্য পরিবর্তনের অঙ্গীকার নিয়ে হাজির হয়েছে।সরকার গৃহীত এ পদক্ষেপের প্রভাব যে সুদূরপ্রসারী তা বলার অপেক্ষা রাখে না। প্রাথমিক স্তরের পর ঝরে পড়ার সংখ্যা কমে যাওয়াসহ শিক্ষার মান উন্নয়ন ও গতিশীলতা বৃদ্ধিতে এ পদক্ষেপ অত্যন্ত কার্যকর বলে মনে হয়। এর সঙ্গে নতুন মাত্রা যুক্ত করেছে সম্প্রতি জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-১০-এর উদ্বোধনী অনুষ্ঠানে ছেলেমেয়ে সবার জন্য ডিগ্রি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার প্রধানমন্ত্রীর ঘোষণা। এ ছাড়া সিদ্ধান্তের তিন মাসের মধ্যেই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা সম্পন্ন ও ফল প্রকাশের ভূমিকা শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে ও এ ক্ষেত্রে প্রত্যাশিত পরিবর্তন আনতে কম গুরুত্বপূর্ণ নয়। যেকোনো দেশের সার্বিক উন্নয়নে যে বিষয়টি সবচেয়ে বেশি ভূমিকা রাখে তা হলো সর্বজনীন শিক্ষা। কেননা শিক্ষার সঙ্গে প্রাথমিকভাবে জীবনযাত্রার মান উন্নয়নসহ মানবজীবনের সব বিষয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানুষ সীমিত সম্পদের সর্বোত্তম বিকল্প ব্যবহার শেখে শিক্ষার মাধ্যমে। তাই সরকার গৃহীত এ পদক্ষেপের মাধ্যমে লাভবান হবে সমগ্র জাতি। সব মিলিয়ে ক্ষমতাগ্রহণের এক বছরে সরকার অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষাকে এগিয়ে নিতে যে ভূমিকা রেখেছে, তার জন্য অভিনন্দন ও ধন্যবাদ। আশা করব, এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। শেখ তানজির আহমেদরাজার বাগান, সাতক্ষীরা। [email protected]নদীতলের বর্জ্যসম্প্রতি শুরু হয়েছে বুড়িগঙ্গা নদীর তলদেশ থেকে অপচনশীল বর্জ্য অপসারণের কাজ। উদ্যোগটি নিঃসন্দেহে ভালো। নদীদূষণ রোধে ও নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে নদীতীরে সীমান্ত খুঁটি স্থাপন ও সৌন্দর্য বিকাশের জন্য বনায়ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তও অত্যন্ত যুগোপযোগী। কিন্তু শুধু বুড়িগঙ্গা বা বড় নদীগুলোই নয়, সারা দেশে ছড়িয়ে আছে হাজার হাজার নদ-নদী। বড় নদীগুলোর পাশাপাশি ছোট নদীগুলোর গুরুত্বও কম নয়। সেগুলো রক্ষার জন্যও সরকারের পদক্ষেপ প্রয়োজন। দেশের অসংখ্য কলকারখানা রয়েছে যেগুলোর বিষাক্ত বর্জ্য ফেলা হচ্ছে সরাসরি নদীতে। এতে নদীর পানি বিষাক্ত ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। এর ফলে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। তাই নদীতে যেন কোন কলকারখানার বর্জ্য ফেলা না হয়, সেদিকেও আমাদের সতর্ক দৃষ্টি দিতে হবে। সাজ্জাদ হোসেনঝিনাইদহ। [email protected]