চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমূল্যের ইন্টারনেটআমাদের ১৫ কোটি মানুষের দেশে বর্তমানে মাত্র ৫০ লাখের কিছু বেশি মানুষ ব্যক্তিগত কম্পিউটার এবং প্রায় ৩০ লাখ মানুষ প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করে। বর্তমান সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপকল্প বাস্তবায়নের অন্যতম শর্ত বিপুলসংখ্যক মানুষের কাছে ইন্টারনেট সহজলভ্য করে তোলা। মোবাইল ফোনের কল্যাণে প্রায় তিন বছর আগে ইন্টারনেট সেবা অধিকসংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়। মোবাইল ফোনের কভারেজ আছে এমন এলাকায় ইন্টারনেট ব্যবহার সম্ভব হওয়ায় প্রথম দিকে ইন্টারনেট ব্যবহারে ব্যাপক আগ্রহ দেখা গেলেও উচ্চমূল্যের কারণে এখন অনেকের আগ্রহে ভাটা পড়েছে। কারণ, এর উচ্চমূল্য। যে জনগণ নিয়ে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কথা বলা হচ্ছে, সে জনগণের সামর্থ্যের বিষয়টি ইন্টারনেট সেবাপ্রদানকারীরা আমলে নেন বলে মনে হয় না। সম্প্রতি ইন্টারনেট সেবার ক্ষেত্রে ওয়াইমেক্স প্রযুক্তি এসেছে। কিন্তু উচ্চমূল্যের কারণে এটি মধ্যবিত্তের নাগালের বাইরে রয়ে গেছে। উচ্চগতির সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর ইন্টারনেট সেবা আমাদের কর্মক্ষমতা অনেক বাড়িয়ে দিতে পারে। তাই গ্রাহকদের সামর্থ্য আমলে নিয়ে এর ব্যয় কমিয়ে আনার জন্য সরকারের ব্যবস্থা নেওয়া দরকার। মহিবুর রহমান, শিক্ষার্থী সরকারি তিতুমীর কলেজ, ঢাকা।সড়ক সংস্কারনরসিংদী জেলার শিবপুর থানার জয়নগর ও দড়িপুরা গ্রামে প্রায় সাড়ে ছয় হাজার লোক বসবাস করে। এখানকার অধিকাংশ অধিবাসী কৃষিকাজের ওপর নির্ভরশীল। এখানে মৌসুমি ফল হিসেবে আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, আনারস, পেঁপে, লটকন ও আমলকীর বাণিজ্যিক চাষ হয়। এ ছাড়া প্রচুর পরিমাণে বিভিন্ন শাকসবজি উত্পন্ন হলেও কৃষকেরা তাঁদের উত্পাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। এর প্রধান কারণ এখানকার অনুন্নত যোগাযোগব্যবস্থা। ছোটারবন্ধ গ্রামের মেঘারঝাড়তলা থেকে জয়নগর হয়ে দড়িপুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা এখনো পাকা হয়নি। তাই কৃষকদের উত্পাদিত ফসল বাজারজাত করার জন্য ঠেলাগাড়ি ব্যবহার করা হয়। তাই কর্তৃপক্ষকে অবহেলিত গ্রাম দুটির প্রতি নজর দিতে আবেদন জানাচ্ছি। গাজী সাদেক, শিক্ষার্থীশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।