চিঠিপত্র
অর্পিত সম্পত্তিঅর্পিত সম্পত্তি আইন প্রণয়নের ক্ষেত্রে উপজেলা বা জেলা কমিটি গঠন না করে জেলা ট্রাইব্যুনাল গঠন করে সম্পত্তি প্রকৃত মালিক বা অংশীদার বা পরিবারের সদস্যদের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করা উচিত। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের সংশোধনী নিয়ে সাংসদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদের নেতা, রাজনীতিক, আইনজীবীরা বলেন, নতুন করে আইন সংশোধন না করে ২০০১ সালে বর্তমান সরকারের প্রণীত আইন পুনর্বহাল হলে বিবদমান সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে। ১৯৬৫ সালে যুদ্ধ শেষে পাকিস্তান সরকার ভারতকে শত্রুরাষ্ট্র ঘোষণা করে। সেই বছরের ৯ সেপ্টেম্বর থেকে ১৯৬০ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব হিন্দু নাগরিক দেশ ত্যাগ করে ভারতে চলে যায় তাদের রেখে যাওয়া সম্পত্তি শত্রু সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করা হয়। তত্কালীন সময়ে ১২ লাখ হিন্দু পরিবারের ২৬ লাখ একর জমি চলে যায় সরকার ও বিভিন্ন মহলের হাতে। বাংলাদেশ হওয়ার পর ১৯৭৪ সালে আওয়ামী লীগের সরকার শত্রু সম্পত্তি আইনের নাম পরিবর্তন করে অর্পিত সম্পত্তি আইন নামকরণ করলেও আইয়ুব খান প্রণীত সেই কালো আইনের বিধানগুলো অপরিবর্তিত থাকে। ফলে প্রকৃত মালিক বা অংশীদারদের তাদের পূর্বপুরুষের জমি রক্ষা অসম্ভব হয়ে পরে এবং সমাজে সৃষ্টি হয় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অনেক অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। উদ্ভূত সমস্যার সমাধানের লক্ষ্যে ওই আইনকে যুগোপযোগীভাবে গড়ে তোলার ইচ্ছায় আওয়ামী লীগের সরকার ২০০১ সালে ১১ এপ্রিল অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন করে। পরের বছর অর্থাত্ ২০০২ সালে চারদলীয় জোট সরকার আইনটির কতিপয় ধারা সংশোধন করে। কিন্তু আজো তা গেজেট আকারে প্রকাশ হয়নি।জানা যায়, সংশোধনীতে তালিকাভুক্ত সম্পত্তির বিরোধ নিরসনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা কমিটি, অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা কমিটি ও ভূমি সচিবের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি নামে তিনটি কমিটি গঠন করা হবে। উপজেলা চেয়ারম্যান, সাংসদ, ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত মোট অর্পিত সম্পত্তির পরিমাণ ছয় লাখ ৪৩ হাজার ১৩৬ দশমিক ৯০ একর। এর মধ্যে প্রত্যর্পণযোগ্য সম্পত্তির পরিমাণ এক লাখ ৯৭ হাজার ২১৪ দশমিক ১৪ একর। বাকি চার লাখ ৪৫ হাজার ৯২২ দশমিক ৭৬ একর অর্পিত সম্পত্তি তালিকাভুক্ত হলেও তা সরকারের দখলে নেই। প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছে, সরকারের দখলের বাইরে যে সম্পত্তি রয়েছে, তার জন্য যাদের দাবি আছে তাদের সংশ্লিষ্ট জেলা ও উপজেলা কমিটিতে তাদের দাবির পক্ষে উপযুক্ত কাগজপত্রাদিসহ আবেদন করতে হবে। উপজেলা কমিটি সুপারিশ করলে আবেদনকারী জেলা কমিটিতে যাবেন এবং জেলা কমিটির সুপারিশ অনুযায়ী সম্পত্তি অবমুক্ত করা হবে। আর যে সম্পত্তিতে কারও বৈধ দাবি থাকবে না, তা সরকারের খাসজমি হিসেবে গণ্য করা হবে। আরও জানা যায়, যে পরিমাণ সম্পত্তি শুধু সরকারের দখলে আছে, সংশোধিত আইনে শুধু সেই পরিমাণ জমির গেজেট প্রকাশের কথা বলা হয়েছে। গেজেট প্রকাশে যদি সম্পত্তির বৃহত্ অংশ বাদ পড়ে, তাহলে দাবিদারেরা কিসের ভিত্তিতে দাবির আবেদন করবে? সত্ রাজনীতিক ও বিজ্ঞ আইনবিদেরা মনে করেন প্রাথমিক বাছাইয়ের কাজটি উপজেলা কমিটিতে দেওয়া হলে তা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না, কারণ সেখানে কমিটিতে প্রভাব সৃষ্টিকারী ব্যক্তিরা রয়েছেন। তাই উপজেলা কমিটি গঠন না করে সুপ্রিম কোর্টের রায় অনুসারে ১৯৭৪ সালের তালিকা মোতাবেক অর্পিত সম্পত্তির তালিকার গেজেট প্রকাশ করে জেলা ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে সম্পত্তির প্রকৃত মালিক বা অংশীদার বা পরিবারের সদস্যদের মধ্যে ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জরুরি ভিত্তিতে আইন প্রণয়ন করা উচিত। শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, তা সুষ্ঠুভাবে বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করাও সরকারের দায়িত্ব। ট্রাইব্যুনালকে নিরপেক্ষভাবে কাজ করতে দিলে সংখ্যালঘু বঞ্চিত জনগণ কিছুটা হলেও উপকৃত হবে।এন সি সরকারদুর্গাপুর নেত্রকোনা।ভূমিদস্যুদের প্রতিরোধ সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ভূমিদস্যুদের প্রতিরোধের ডাক দিয়েছেন। এ জন্য তাঁকে ধন্যবাদ। দীর্ঘদিন ধরে দেশব্যাপী ভূমিদস্যুদের যে অপতত্পরতা, প্রতারণা, ভূমিদখলসহ মানবতাবিবর্জিত কর্মকাণ্ড চলে আসছে তা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড দেশবাসীর জন্য অশনি সংকেত।ভূমিদস্যুদের অমানবিক প্রতারণা ও ভূমিদস্যুতার যে রমরমা কাজকারবার চলছে, তা নজিরবিহীন। এ অপতত্পরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে এই জাতির দুর্গতির সীমা থাকবে না। এমন দুঃসময়ে পূর্ত প্রতিমন্ত্রীর এ ডাক অত্যন্ত সময়োপযোগী ও যথার্থ।বড়ই পরিতাপের বিষয় এই যে রাজধানী ঢাকার মতো সিলেটের বিভিন্ন এলাকায় ভূমিদস্যুদের অপতত্পরতা সাম্প্রতিককালে ব্যাপকভাবে বেড়ে গেছে। মৌলবাদী চক্রের এ ভূমিদস্যুদের নানা অবাঞ্ছিত ও অমানবিক কর্মকাণ্ড এলাকার নিরীহ মানুষজনকে অতিষ্ঠ করে তুলেছে। নিরীহ ভূমিমালিকদের ভূসম্পত্তি আত্মসাত করার মানসে এ চক্রটি হেন অপকর্ম নেই, যা করতে পারে না। জাল দলিল তৈরি, জমি দখল, সন্ত্রাসী লালন, একের পর এক মিথ্যা মামলা দিয়ে এলাকার লোকজনদের হয়রানির মতো ঘটনা এলাকার অধিবাসীদের জন্য অভিশাপ হয়ে দেখা দিয়েছে।এ সময়ে প্রতিমন্ত্রী মহোদয় ভূমিদস্যুদের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এটা জাতির জন্য একটি শুভ সংবাদ বলা চলে। বশির আহমদ আম্বরখানা, সিলেট।শিক্ষকদের পদোন্নতিবেসরকারি কলেজের প্রভাষকেরা সারা জীবনে একটি মাত্র পদোন্নতি পান। সেটি প্রভাষক পদ থেকে সহকারী অধ্যাপক পদে। এই পদোন্নতি প্রদান করা হয় পুরোনো দিনের অনুপাতভিত্তিক পদ্ধতিতে। জ্যেষ্ঠতার ভিত্তিতে মোট সংখ্যার তিনজনে একজন সহকারী অধ্যাপক হন। এ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বা প্রশিক্ষণ কোনো বিবেচনায় না এনে আনুপাতিক হারে পদোন্নতি দেওয়া হয়। ফলে অপেক্ষাকৃত ভালো শিক্ষাগত যোগ্যতার প্রার্থী থাকা সত্ত্বেও কয়েকটি তৃতীয় বিভাগ/শ্রেণী পাওয়া প্রভাষকেরাও পদোন্নতি পেয়ে যান। অথচ শিক্ষাগত যোগ্যতার দিক থেকে ভালো এমনকি প্রশিক্ষণের ফলাফল সন্তোষজনক হয়েও অনুপাতে না আসায় সারা জীবন প্রভাষক হয়ে অবসরে চলে যাচ্ছেন এমন প্রভাষকের সংখ্যা কম নয়। বর্তমান সরকার ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার জোরালো আবেদন, বেসরকারি কলেজের প্রভাষকদের অনুপাতভিত্তিক পদোন্নতি প্রদান না করে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করুন। পদোন্নতির ক্ষেত্রে প্রশিক্ষণের যোগসূত্র স্থাপনের লক্ষ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সনদসহ মেধা স্থানের গুরুত্ব দেওয়া হোক। নাইমা ইসলামনিলটুলি, ফরিদপুর।সড়ক দুর্ঘটনাপ্রতিদিনই ঘটছে ছোট-বড় নানা ধরনের সড়ক দুর্ঘটনা। আর প্রাণ দিতে হচ্ছে আমাদের প্রিয়জনদের। তবে এটা কি সমাজের অন্য অনেক কিছুর মতো নিত্য ব্যাপার হয়ে উঠবে? এসব দুর্ঘটনা মেনে নিতে হবে বিনা প্রতিবাদে? দেশের সর্বত্রই যখন নিরাপদ সড়কের অভাব, তখন এর প্রতিকারের জন্য সাধারণ মানুষের সোচ্চার হওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা নেই।এক পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ রোডে (বিশেষ করে ভালুকা থেকে ময়মনসিংহ পর্যন্ত) ২০০৯ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ দিতে হয়েছে দুই শতাধিক ব্যক্তিকে। রাস্তার পাশে ফুটপাতে ও ট্রাফিক আইন মানার অভাবই এর প্রধান কারণ। রাস্তার পাশে পর্যাপ্ত হাঁটাচলার জায়গার ব্যবস্থা করলে এ পরিস্থিতির উন্নতি হবে বলে মনে হয়।এখলাছ উদ্দীনত্রিশাল, ময়মনসিংহ।