চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজ ভবন নির্মাণবাংলাদেশে আধুনিক শিক্ষার বিস্তারে ঢাকা কলেজের ভূমিকা অগ্রণী। ঢাকা কলেজ সুপ্রাচীন ও ঐতিহাসিক কলেজ হলেও বর্তমানে এটি নানা সমস্যায় জর্জরিত। বর্তমানে এখানে অনেকগুলো বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও তিনটি বিভাগে উচ্চমাধ্যমিক শাখা চালু রয়েছে। ঢাকা কলেজে শ্রেণীকক্ষস্বল্পতা এখন প্রকট। শ্রেণীকক্ষ সংকটের কারণে শিক্ষকেরা প্রয়োজনীয় ক্লাস নিতে পারেন না। শ্রেণীকক্ষগুলোতে আধুনিক সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে মাত্র দুটি কক্ষ। সেমিনারগুলোতে পর্যাপ্ত বইসহ বিভিন্ন সুযোগ-সুবিধার অভাব রয়েছে। অনেকগুলো বিভাগে শিক্ষকদের জন্য রয়েছে মাত্র একটি করে কক্ষ। কলেজে শারীরিক শিক্ষা বিভাগ থাকলেও শরীরচর্চার জন্য নেই কোনো নির্দিষ্ট কক্ষ ও যন্ত্রপাতি। শ্রেণীকক্ষ সমস্যা দূর করার জন্য প্রয়োজন জরুরি ভিত্তিতে পুরোনো দোতলা ভবনের জায়গায় বহুতল ভবন নির্মাণ। ঢাকা কলেজের ঐতিহ্য ও দেশের শিক্ষা ক্ষেত্রে ভূমিকার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে বলে আশা করি। ফরিদ আহমেদশিক্ষার্থী, ঢাকা কলেজ।শিশুতোষ চলচ্চিত্রবাংলাদেশে শিশুদের জন্য চলচ্চিত্র নির্মাণ হয় না বললেই চলে। তবে বর্তমান সরকার প্রতিবছর একটি শিশুতোষ চলচ্চিত্রকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এ ধরনের ছবি নির্মাণে অনেকে উত্সাহিত হবেন। এ জন্য সরকারকে ধন্যবাদ। গত বছর শিশুতোষ চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ নির্মিত হয়েছে। মুহম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে মোরশেদুল ইসলাম ছবিটি পরিচালনা করেছেন। শিশুদের বিনোদনের জন্য আমাদের দেশে এ ধরনের ছবি নিয়মিত নির্মাণ করা প্রয়োজন। তাই আমাদের চলচ্চিত্র পরিচালকদের আরও বেশি করে শিশুতোষ চলচ্চিত্র নির্মাণের জন্য আহ্বান জানাই। মুঈদ হাসানটাঙ্গাইল।সমাপনী পরীক্ষাপ্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রকাশিত ফলাফলকে কেন্দ্র করে কোমলমতি শিশুদের অসন্তোষ সামাল দিতে হচ্ছে তাদের অভিভাবক এবং নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকদের। নম্বরপত্রে উদ্ধৃত নম্বরের অসংগতিপূর্ণ অবস্থা দেখে মেধাবী শিক্ষার্থীদের অনেকেই রীতিমতো অবাক। বিগত দিনে বিদ্যালয়ের যেকোনো পরীক্ষার ফলাফলে প্রথম দিকে স্থান করে নেওয়া শিক্ষার্থীদের অনেকে টেনেটুনে পাস করা শিক্ষার্থীদের কাতারে চলে এসেছে। আবার আগে যারা তেমন ভালো করেনি, তারা উঠে এসেছে বৃত্তি পাওয়ার সম্ভাব্য নম্বরসীমার মধ্যে। এ ধরনের অসংলগ্ন ও সন্দেহযুক্ত ফলাফল লক্ষ করা গেছে তড়িঘড়ি করে ফল প্রকাশ করা প্রাথমিক স্তরে দেশের সর্ববৃহত্ পাবলিক পরীক্ষায়। অভিন্ন প্রশ্নপত্রের আলোকে রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী নিয়ে এই পরীক্ষার মূল্যায়নের ক্ষেত্রে তাই আরও মনোযোগী হওয়া প্রয়োজন। এ কে এম মন্নান কবীরভান্ডারিয়া, পিরোজপুর।শিক্ষক নিবন্ধনবর্তমান সময়ে প্রায় সব চাকরির নিয়োগ পরীক্ষাগুলো নৈর্ব্যক্তিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলোও নৈর্ব্যক্তিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষা সাধারণত এক থেকে দেড় ঘণ্টার মধ্যে অনুষ্ঠিত হয়। অন্যদিকে বেসরকারি শিক্ষক/প্রভাষক নিবন্ধন পরীক্ষা ছয় ঘণ্টা ধরে চলে। বেসরকারি নিবন্ধনের জন্য এই পরীক্ষা পীড়াদায়ক। পরীক্ষার পদ্ধতি হিসেবে এখন নৈর্ব্যক্তিক পদ্ধতি অনেক নির্ভরযোগ্য হিসেবে গণ্য হয়। তাই বেসরকারি শিক্ষক নিবন্ধনের পদ্ধতি পরিবর্তন করে সময় যথাসম্ভব কমিয়ে আনাই যৌক্তিক হবে। তা ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয়ে নিয়োগ পরীক্ষার ফিয়ের চেয়ে বর্তমানে দুই থেকে তিন গুণ অর্থ বেসরকারি শিক্ষক নিবন্ধনের জন্য দিতে হয়। পরীক্ষার ফিয়ের তারতম্য না রাখার কী মানে, তা আমাদের পক্ষে বোঝা কষ্টকর। সুশান্ত কুমার, শিক্ষার্থীরাজশাহী বিশ্ববিদ্যালয়।