চিঠিপত্র
ছাত্ররাজনীতিছাত্ররাজনীতির বর্তমান ধারায় শান্তিকামী সাধারণ ছাত্র বা মেধাবীর অনুপ্রবেশ কম। তা ছাড়া অভিভাবক বয়স্ক, অছাত্র, প্রভাবশালীদের কর্তৃত্বে ছাত্ররাজনীতিতে সাধারণ শিক্ষার্থীদের কদাচিত্ ঠাঁই মেলে। ফলে ক্ষমতা, অর্থের মোহে অনিয়ম ও দুর্নীতিতে ছাত্ররাজনীতি কখনো ফুঁসে ওঠে, হয়ে ওঠে বেপরোয়া। বিপক্ষ ঠেকানোর ব্যূহশক্তি-ছাত্ররাজনীতি নিজস্ব ভাবমূর্তি বিনষ্টেই বুমেরাং হয়ে ওঠে। রচিত হয় ওয়ান-ইলেভেনের মতো প্রেক্ষাপট। পিছিয়ে পড়ে দেশের অগ্রগতি। এ ব্যাপারে দুই শীর্ষ নেত্রীর কাছে আবেদন, তাঁরা যেন ছাত্ররাজনীতির নামে মাস্তানি ও সন্ত্রাসকে প্রশ্রয় না দেন, তাঁদের দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করেন।কে এম মাসুদ রানা, শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়।[email protected]কম্পিউটার শিক্ষাঘরে-বাইরে, অফিস-আদালতে, কারখানা-হাসপাতালে বর্তমানে কম্পিউটার ব্যবহার করা হচ্ছে। তাই কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তাও অনেক বেশি। সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নের জন্যও কম্পিউটার শিক্ষা দরকার।দেশের স্কুল-কলেজগুলোতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে কম্পিউটার শিক্ষা ঐচ্ছিক বিষয় হিসেবে পড়ানো হয়। সম্প্রতি সরকার আবশ্যিক বিষয় হিসেবে কম্পিউটার শিক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে। স্কুল-কলেজের কম্পিউটার শিক্ষা আক্ষরিক হলেও তা বাস্তব ও ব্যবহারিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়গুলোতে এ শিক্ষাকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। বিদ্যালয়গুলোতে সরকার যথেষ্ট পরিমাণ কম্পিউটার ও শিক্ষক দিলেও তুলনামূলকভাবে গুরুত্বের সঙ্গে বিষয়টি পড়ানো হয় না।একইভাবে স্কুল-কলেজগুলোতে সরকার অন্যান্য শিক্ষার উপকরণ দিলেও সেগুলোর সঠিক ব্যবহার হয় না। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতা বাস্তবে রূপ নিতে পারে না। এই অবহেলার শিকার গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা।এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।টি এম এ মুকিতভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।অতিথি পাখিএকটি সংবাদ মানুষের নির্মমতার, আরেকটি সংবাদ উষ্ণ মমতার। ২০ জানুয়ারি প্রথম আলোতে এমন দুটি সংবাদ তুলে ধরা হয়েছে। ‘মমতা’ ব্যাপারটা যতটা হূদয়স্পর্শী, ‘নির্মমতা’ ততটাই হূদয়বিদারক। দূরদেশের তীব্র শীত থেকে বাঁচতে আসা একঝাঁক অতিথি পাখি বিষটোপ দিয়ে মেরে ফেলা সত্যিই হূদয়বিদারক।বর্বর, নিষ্ঠুর ও জঘন্য এ কাজ করেছে মৌলভীবাজারের হাকালুকি হাওরের চান্দের বিল এলাকার কয়েকজন পাখিশিকারি। প্রতিবেদন থেকে জানা যায়, পাখিশিকারিরা ১৮ জানুয়ারি বিষটোপ দিয়ে চান্দের বিল এলাকায় বেশ কিছু অতিথি পাখি মেরে ফেলে। পরে উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্পের লোকজন ৩২টি মৃত পাখি উদ্ধার করে। পাখি নিধনের আইন থাকা সত্ত্বেও এভাবে অবাধে অতিথি পাখি নিধন হওয়াটা কর্তৃপক্ষের চরম দায়িত্বহীনতাই নির্দেশ করে।প্রতিবছর সাইবেরিয়া, হিমালয়, অরুণাচল, চীন ও মঙ্গোলিয়া থেকে বহু প্রজাতির পাখি হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে আসে। কিছু অতিথি পাখি বাংলাদেশকে ট্রানজিট হিসেবেও ব্যবহার করে। বিশেষজ্ঞদের মতে, অতিথি পাখির আগমন আগের তুলনায় উল্লেখযোগ্যহারে কমে গেছে। পাখি কমে যাওয়ার কারণ প্রাকৃতিক জলাশয় শুকিয়ে যাওয়া, জলাশয় পলিতে ভরাট হয়ে যাওয়া কিংবা অন্য কাজে জলাশয় ভরাট করে ফেলা, ব্যাপকহারে বন নিধন, জলাভূমি নষ্ট করে অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করা, যথেচ্ছ কীটনাশক ব্যবহার তথা পরিবেশ দূষণ, মানুষ কর্তৃক অতিথি পাখিকে বিরক্ত কিংবা হত্যা করা।প্রতিবছরই বাংলাদেশে যেসব পাখি আসে, তার বেশির ভাগই হাঁস প্রজাতির। এসব পাখির ওজন সাধারণত ১০০-৩০০ গ্রাম হয়, যা বিক্রির জন্য বেশ লাভজনক। এ জন্য অতিথি পাখির আগমনের সঙ্গে সঙ্গে শিকারিদের তত্পরতাও বেড়ে যায়। অতিথি পাখি সংরক্ষণে জনমনে আগের চেয়ে সচেতনতা বাড়লেও পাখিশিকারিদের তত্পরতা একটুও কমেনি।প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য পাখিবৈচিত্র্য রক্ষা করা আবশ্যক। এ জন্য পাখির নিরাপদ বিচরণক্ষেত্র অত্যন্ত জরুরি। প্রতিবেশ রক্ষার্থে পাখির প্রতি ভালোবাসা ও তাদের জীবন রক্ষায় সচেতনতা বৃদ্ধিও প্রয়োজন, যেটা করে দেখিয়েছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা (প্রথম আলো, ২০ জানুয়ারি)। এ ছাড়া পাখিবৈচিত্র্য রক্ষায় পাখি নিধন আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে, পাশাপাশি পাখির জন্য অভয়ারণ্য গড়ে তুলতে হবে।রানা আব্বাস, শিক্ষার্থীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।যোগাযোগআশ্চর্য হলেও সত্য, ডিজিটাল পথযাত্রী দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো ডাকবাক্স নেই। একজন শিক্ষার্থীকে প্রায় দুই কিলোমিটার পথ পেরিয়ে চিঠি ডাকে দিতে হয়। পৃথিবীর স্বল্পোন্নত দেশ থেকে শুরু করে উন্নত দেশও ডাকযোগাযোগের বাইরে নয়। অথচ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কোনো ডাকঘর তো দূরের কথা, একটি ডাকবাক্সও নেই।এখন এসএমএসের যুগ হলেও হাতে লেখা চিঠির বিকল্প নেই। এর আগে প্রথম আলোয় একাধিক সচিত্র প্রতিবেদন ছাপা হলেও কর্তৃপক্ষ এ বিষয়ে উটপাখির ভূমিকা পালন করছে।এ ছাড়া দীর্ঘদিনের দাবি ইন্টারনেট সংযোগের। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা লিখিত স্মারকলিপিও দিয়েছে প্রথম বর্ষে থাকাকালীন। এখন ফাইনালে ইয়ারে আছে। এভাবে কি ডিজিটাল বাংলাদেশ হবে?মো. এখলাছ উদ্দিনত্রিশাল, ময়মনসিংহ।পার্বত্য সড়কখাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ফেনী রোডে প্রতিদিন অসংখ্য যাত্রী বাসযোগে চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। দুঃখের বিষয়, উভয় রোডে বেশ কিছু পুরোনো ব্রিজ ও বেইলি ব্রিজ দীর্ঘকাল ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে জানমালের অপূরণীয় ক্ষতি হতে পারে। এ অবস্থায় ভীতির মধ্যেই যাত্রীসাধারণ ভ্রমণ করতে বাধ্য হন। পর্যায়ক্রমে ভাঙাচোরা ব্রিজগুলো পরিবর্তন করে স্থায়ীভাবে কংক্রিটের ব্রিজ-কালভার্ট তৈরির উদ্যোগ কোনো সরকারই নিচ্ছে না। খাগড়াছড়ি জেলাবাসীর আবেদন, মহাজোট সরকার যেন বিষয়টির প্রতি সুদৃষ্টি দেয়। এ বিষয়ে এই এলাকার সাংসদ ও মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। পাহাড়ি অঞ্চলের রাস্তায় যেসব জায়গায় আঁকাবাঁকা মোড় বা ঘন ঘন টার্নিং রয়েছে, সেখানে পাহাড়-টিলার কিছু অংশ কেটে সড়কগুলো সোজা ও নিরাপদ করা প্রয়োজন। প্রধান সড়কগুলো কমপক্ষে দুই-তিন লেনে উন্নীত করা প্রয়োজন। যেহেতু দিন-রাত ২৪ ঘণ্টাই এ পথ দিয়ে সব ধরনের যানবাহন ও পথচারী চলাচল করে, সেহেতু নিরাপত্তার জন্য একটি সার্বক্ষণিক মোবাইল টিমের ব্যবস্থা রাখাও প্রয়োজন। খাগড়াছড়ি শহরে টাউন সার্ভিস বা শহর এলাকায় বাস সার্ভিস চালু করলে দরিদ্র জনগোষ্ঠীর উপকার হবে। দুর্ঘটনার ঝুঁকিও কমবে।মো. জুলফিকার আলম খাগড়াছড়ি।