চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোডশেডিংবাংলাদেশের এক সৌন্দর্যমণ্ডিত প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং সম্ভাবনাময় নেত্রকোনা জেলার দুর্গাপুর। দুর্গাপুর ইতিমধ্যে পর্যটন শিল্পের জন্য আকর্ষণীয় এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে। অথচ সরকারের পক্ষ থেকে যোগাযোগ, বিদ্যুত্ ও শিল্পকারখানা তৈরির ক্ষেত্রে অবহেলিত বলে এলাকাবাসীর কাছে পরিচিত। উপজেলায় দুইটি পরীক্ষা কেন্দ্রে এবার এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার ৩৫১ জন। এ উপজেলায় মাত্র তিন মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। প্রতিদিন সন্ধ্যা থেকে দীর্ঘ লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের লেখাপড়ায় ভীষণ অসুবিধা হচ্ছে। পরীক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে, ২০১০ সালের এসএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত, অন্তত সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে বিদ্যুত্ সরবরাহ করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করছি। এনসি সরকারদুর্গাপুর, নেত্রকোনা। ছাত্র সংঘর্ষজাতীয়তাবাদী ছাত্রদলের পদ পাওয়া ও পদবঞ্চিত নেতা-কর্মীদের মধ্যে গোলাগুলি, মারামারির কারণে ১৮ জানুয়ারি সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, শাহবাগ থানার ওসিসহ অন্তত ৩০ জন আহত হন। আতঙ্কে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ হয়ে যায়। বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল নিজেরা মারামারি করার পর দুই দিন বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে। মনে একটা প্রশ্ন জাগে—ছাত্রদল নিজেরা মারামারি করল, তারপর ক্লাস-পরীক্ষা সবই বন্ধ হয়ে গেল! এখানে সাধারণ ছাত্রছাত্রীদের দোষ কী? ৩৫ হাজার ছাত্রছাত্রীর জীবনের হিসাব মেলানো কি খুব সহজ? সাধারণ ছাত্রছাত্রীদের ক্লাস-পরীক্ষা বন্ধ করলে জাতি অনেক পিছিয়ে যাবে, সেই হিসাব কি কখনো করা হয়? জানা যায়, সংঘর্ষের সময় ক্যাম্পাসে অন্তত ৫০ রাউন্ড গুলিবর্ষণ ও ২০টি ককটেল বিস্ফোরিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। অর্ধশতাধিক বহিরাগত অস্ত্র নিয়ে ক্যাম্পাসে ঢোকে বলে সংবাদপত্রে খবর প্রকাশিত হয়। এ অবস্থা দেখে আমরা সাধারণ ছাত্রছাত্রীরা দারুণ আতঙ্কে ছিলাম। কিন্তু এই আতঙ্কের খবর কেউ কি কখনো নেয়? এবার সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে জাতির কাছে একটা প্রশ্ন রেখে শেষ করব। আমি একটি স্বপ্ন দেখি। না। ভুল করেছি, বাক্যটি হবে আমরা একটি স্বপ্ন দেখি—শিক্ষাঙ্গনে সন্ত্রাসকে পরাস্ত করার। স্বপ্ন দেখি, সেশনজটমুক্ত, মেধাবীদের পদচারণায় মুখরিত স্বপ্নিল ক্যাম্পাস। কবে হবে ক্যাম্পাসে এমন পরিবেশ? আর কতদিন অপেক্ষা করতে আমাদের? বদরুল আলমশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। নোটবইপ্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সব বিষয়ের নোটবই নিষিদ্ধ। নোটবই বন্ধের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। সারা দেশে নোটবই অবাধে বিক্রি হচ্ছে। সরকার আইনটি কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। প্রতিবছরই বিজ্ঞপ্তি দিয়ে মনে করিয়ে দেওয়া হয়, নোটবই প্রকাশ ও কেনাবেচা আইনত নিষিদ্ধ। কিন্তু কাজির গরু কেতাবে থাকার মতো এ আইনের কোনো প্রয়োগ নেই।প্রতিবছর দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিপুল অর্থের নোটবই বিক্রি হয়। শিক্ষার্থী ছাড়াও শিক্ষক-শিক্ষিকা এমনকি প্রশ্নকর্তারাও নোট বইয়ের ওপর নির্ভরশীল। ফলে শিক্ষার্থীর সৃজনশীলতার যথাযথ বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। সরকারের প্রতি আবেদন, অচিরেই নোটবই বিক্রি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। নতুবা শিক্ষার্থীর চিন্তা-চেতনা ও বুদ্ধির বিকাশ কেবল নোট বইয়ের মলাটেই আবদ্ধ থেকে যাবে, প্রকৃত সৃজনশীলতার বিকাশ ঘটবে না। আবদুল্লাহ আল হারুনপটুয়াখালী।