চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাবীরমহান ভাষা আন্দোলন ও ভাষার জন্য আত্মত্যাগের স্বীকৃতি আজ আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিষ্ঠিত। এই গৌরব বাঙালির, সারা দুনিয়ার সব বাংলা ভাষাভাষীর। কিন্তু মাতৃভাষার জন্য আমাদের সংগ্রাম ও আত্মত্যাগকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়ার ক্ষেত্রে কানাডাপ্রবাসী আবদুস সালাম, রফিকুল ইসলামসহ ‘মাদার ল্যাঙ্গুয়েজ লাভারস অব দ্য ওয়ার্ল্ড’ নামের সংগঠনটি প্রথমে উদ্যোগ নিয়েছিল। তাদের সূত্রেই নেওয়া সরকারি পদক্ষেপের কারণে আমাদের শহীদ দিবস আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষার অধিকারের কথা বিস্তারের ক্ষেত্রে ‘ভাষাবীর’ আবদুস সালাম ও রফিকুল ইসলাম এবং তাঁদের সংগঠনটির অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে অনুরোধ জানাচ্ছি।এন জি এস জহিরউদ্দিনলোহাগাড়া, চট্টগ্রাম।সেতুর দুরবস্থাপটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া খাসেরহাট একটি অতি প্রসিদ্ধ ও ব্যস্ততম বাজার হিসেবে এ অঞ্চলে সুপরিচিত। এখান থেকে পার্শ্ববর্তী আমতলী উপজেলার কোনো স্থানে যেতে এই সেতু ব্যবহূত হয়। কিন্তু দীর্ঘদিন ধরে সেতুর ওপরের স্লিপার তথা সংযোগ কাঠগুলো ভেঙে যাওয়ায় এটি যানবাহন চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা ঋতুতে জনগণকে এর জন্য অশেষ ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্তমানে এখানে ব্যবসা-বাণিজ্যের পরিবহন মূলত স্থলপথে হওয়ায় তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টির প্রতি এলজিইডি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মোহাম্মদ নাসিরুদ্দিনকলাগাছিয়া, আমতলী, বরগুনা।জেলার ইংরেজি বানানআমাদের দেশের কয়েকটি জেলার নামের ইংরেজি বানান বাংলা উচ্চারণের সঙ্গে অসংগতিপূর্ণ। যেমন যশোর (Jessore), বগুড়া (Bogra), লক্ষ্মীপুর (Laxmipur) ও চট্টগ্রাম (Chittagong)।উক্ত ইংরেজি বানানগুলো তত্কালীন ব্রিটিশদের উচ্চারণ অনুযায়ী তৈরি হয়েছিল। কিন্তু স্বাধীনতার বহু বছর পরও বানানগুলো পরিবর্তন করা হয়নি। উল্লেখ্য, সাবেক ঢাকার বানান Dacca-কে বদলে করা হয়েছে Dhaka। এভাবে উল্লিখিত বানানগুলো পরিবর্তন করাও যথাযথ হবে বলে মনে হয়।মারুফ হাবীব, মিরপুর, ঢাকা।তথ্য-পেশাজীবীযেকোনো কাজের স্বীকৃতি ব্যক্তিকে কাজের ক্ষেত্রে আরও প্রত্যয়ী, অনুপ্রাণিত ও দায়বদ্ধ করে তোলে। আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন শ্রেণীতে জাতীয় পদক ও পুরস্কার প্রদানের প্রচলন রয়েছে; যেমন—স্বাধীনতা পদক, বঙ্গবন্ধু কৃষি পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাংলা একাডেমী পুরস্কার, জয়নুল আবেদিন পুরস্কার প্রভৃতি। অথচ জাতীয় মননশীলতার বিকাশ ও চর্চার কেন্দ্রবিন্দু যে গ্রন্থাগার, তার সঙ্গে জড়িত শিক্ষক, লেখক, ব্যক্তিত্ব, গ্রন্থাগারিক ও তথ্যবিজ্ঞানী, সরকারি-বেসরকারি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এবং এসব প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিদের কাজের কোনো মূল্যায়ন ও স্বীকৃতি জাতীয়ভাবে নেই। অর্ধশতাব্দী ধরে এই পেশাজীবীরা নিরলসভাবে দেশ ও জাতিকে গ্রন্থাগার ও তথ্যসেবা দিয়ে চলছেন। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতা তাঁদের সেবার মান উন্নয়নের চিন্তাকে সংকুচিত করে ফেলে। এ কারণে, গ্রন্থাগার ও তথ্য-পেশাজীবীদের নিজ নিজ ক্ষেত্রে দায়িত্ব পালনে আরও প্রতিশ্রুতিশীল ও উদ্বুদ্ধ করতে গ্রন্থাগার আন্দোলনের পথিকৃেদর অবদানের জন্য জাতীয় পদক ও পুরস্কার প্রদান করতে কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করছি। শারমিন শাহরিয়া, ঢাকা।