চিঠিপত্র
আমাদের ভবিষ্যত্জীবন গড়ার লক্ষ্যে অনেক স্বপ্ন নিয়ে আমরা কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। আমাদের স্বপ্নের সঙ্গে মিশে থাকে একটি পরিবারের আশা-আকাঙ্ক্ষা। শিক্ষার্থীরা দেশের সম্পদ। আমাদের সামষ্টিক স্বপ্নও তৈরি হয় শিক্ষার্থীদের ঘিরে। অথচ বিদ্যাপীঠগুলোতে চলছে সেই স্বপ্নের ব্যবচ্ছেদ। রাজনীতির জাঁতাকলে পিষ্ট হয়ে ডুকরে কেঁদে ওঠে আমাদের ভবিষ্যত্। স্থবির হয়ে যায় কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাব্যবস্থা। আমাদের স্বপ্নের মৃত্যু হলে কেঁপে উঠবে দেশের ভবিষ্যত্। আমরা পরিণত হব ব্যর্থ জাতিতে। পত্রিকার পাতায় অস্ত্রধারী ছাত্রদের ছবি ছাপা হয়; কিন্তু আড়ালে থেকে যায় এসব অস্ত্রের জোগানদাতারা। আজ ক্রমবর্ধমান সেশনজটে আমাদের ভবিষ্যতের স্বপ্নও কি আটকা পড়ে থাকবে? এই সোনালি সময়টুকু হারিয়ে গেলে আমরা যে সব হারিয়ে ফেলি। আমাদের এ কথাটা শোনার কেউ কি নেই?সুচিত্র দাসশিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।খোলাবাজারে চালনেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রায় আড়াই লাখ লোকের বসবাস। এখানে প্রতিদিন চাল লাগে গড়ে এক লাখ ২৫ হাজার কেজি। এ উপজেলায় যে পরিমাণ ধান উত্পন্ন হয় তা দিয়ে চালের চাহিদা পূরণ হওয়ার কথা, কিন্তু কৃষকেরা উত্পাদিত ধান বিভিন্ন কারণে মৌসুমেই শুরুতেই বিক্রি করতে বাধ্য হয়। ফলে কৃষকসহ সিংহভাগ মানুষকে চাল বাজার থেকে চাল কিনতে হয়। দুর্গাপুরে প্রধান প্রধান বাজারে চালের বর্তমান খুচরা মূল্য নিম্ন ও মধ্য আয়ের মানুষদের নাগালের বাইরে। এ অঞ্চলে আদিবাসী নর-নারীসহ খেটে খাওয়া মানুষ অত্যন্ত কায়ক্লেশে দৈনন্দিন জীবিকা নির্বাহ করে চলছে। তাদের আর্থিক অবস্থা খুবই নাজুক। সরকারের নানা সুযোগ-সুবিধা তাদের কাছে পৌঁছায় না। বর্তমানে ঢাকাসহ বিভিন্ন স্থানে ২২ টাকা কেজি দরে সরকার খোলাবাজারে চাল বিক্রি করছে কিন্তু দুর্গাপুরে এই সুবিধা না থাকায় বহু কষ্টে দরিদ্র জনগোষ্ঠী দিনাতিপাত করছে। এ অঞ্চলের খেটে খাওয়া মানুষের কথা অনুধাবন করে দুর্গাপুরে খোলাবাজারে চাল বিক্রির ব্যবস্থাগ্রহণের জন্য সরকারের দৃষ্টি কামনা করছি। এন সি সরকার, দুর্গাপুর, নেত্রকোনা।চাঁদাবাজিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এখনো প্রশাসনের নজর ফাঁকি দিয়ে ছাত্রনামধারী সশস্ত্র ক্যাডার ও বহিরাগত ব্যক্তিদের দ্বারা ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করে আছে। বর্তমানে যদিও ক্যাম্পাসে ছাত্ররাজনীতির ওপর নিষেধাজ্ঞা আরোপিত আছে, তথাপি ছাত্রশিবির আবাসিক হলের বিভিন্ন কক্ষ বিশেষ করে হলের মসজিদগুলোকে রাজনৈতিক কাজে ব্যবহার করছে। আবাসিক হলগুলো ও ক্যাম্পাসের বিভিন্ন দোকানপাটে প্রতি মাসের শুরুতে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। আবাসিক হলের সাধারণ শিক্ষার্থীরা অসহায়ের মতো শিকার হচ্ছে চাঁদাবাজির। শিবিরের ভয়ে কেউ প্রতিবাদ করতেও সাহস পায় না।এমতাবস্থায় প্রশাসনের ত্বরিত ও পক্ষপাতহীন হস্তক্ষেপ কামনা করছি। আবাসিক হলগুলো অবৈধ ছাত্রমুক্ত, চাঁদাবাজি প্রতিহত করে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।জনৈক শিক্ষার্থীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।