চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁধ দিয়ে মাছ শিকারসম্প্রতি প্রথম আলোতে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় স্থানীয় যুবলীগের নেতার নেতৃত্বে পদ্মা নদীতে বাঁশের ‘ব্লক বাঁধ’ দিয়ে মাছ শিকারের বিষয়টি পর পর দুই দিন সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছে। পরের দিনের সংবাদ পাঠ করে মনে সাময়িক স্বস্তি ফিরে এসেছিল। কারণ ওই সংবাদে প্রধানমন্ত্রীর সচিবালয়, স্থানীয় সাংসদ (ফরিদপুর-৪) ও জেলা প্রশাসনের টেলিফোন নির্দেশের পরিপ্রক্ষিতে বাঁশের তৈরি বাঁধটি দ্রুত ভেঙে ফেলা হচ্ছে উল্লেখ ছিল। ভেবেছিলাম, সংবাদটিতে প্রধানমন্ত্রীর সচিবালয়ে তাৎক্ষণিক নির্দেশের বিষয়টি উল্লেখ থাকায় শুধু চরভদ্রাসন নয়, সারা দেশের এমন দখলদারদের ও স্থানীয় প্রশাসনের হয়তো টনক নড়বে এবং নদী-জলাশয়ে এ ধরনের নির্মিত বাঁধ দ্রুত অপসারিত হয়ে যাবে। কিন্তু হা হতোস্মি! এমন বাঁধের সংবাদ দেশের বিভিন্ন স্থান থেকে পত্রিকায় এখনো দেখা যাচ্ছে। তবে কি প্রতিটি কর্মকাণ্ডের জন্য পত্রিকায় আলাদাভাবে প্রতিবেদন প্রকাশের পর সেটি অপসারণের ব্যবস্থা নেওয়া হবে? যদি তাই হয়, তবে সরকারের এত দপ্তর, আইন-কানুন, নীতিমালা ও লোকবলের কী কাজ?শাহীদুল আযম, মিরপুর, ঢাকা।হামিমদের চলে যাওয়াঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায় তাঁর বিখ্যাত উপন্যাস পুতুল নাচের ইতিকথায় এর অন্যতম চরিত্র হারু ঘোষ সম্পর্কে লিখেছেন ‘পথ সংক্ষেপ করিবার জন্য ওই বিপথে সে পাড়ি জমাইয়াছিল। পথ তাহার সংক্ষিপ্তই হইয়া গেল। পাড়িও জমিল ভালোই।’‘উইলস লিটল’-এর ছাত্র হামিমও সংক্ষিপ্ত পথে পাড়ি জমাতে চেয়েছিল। সত্যিই তার পথ হারু ঘোষের মতোই সংক্ষিপ্ত হয়ে গেল। এখন কথা হচ্ছে, হামিমদের ঘাতক শামসুর রহমানেরা ‘কোটিপতি’ মালিকের হস্তক্ষেপে পার পেয়ে যাবে। নিষ্পাপ শিশু হামিমের মতো আর যেন এভাবে কোনো শিশুকে মায়ের কোল ছেড়ে চলে যেতে না হয়, সে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। বাতাস ভারী করা আর আহাজারি আমরা শুনতে চাই না।মো. ওমর আলী, শিক্ষার্থীজগন্নাথ বিশ্ববিদ্যালয়।