চিঠিপত্র
বিসিএস বনাম মাস্টার্সআমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন একটি কলেজের স্নাতকোত্তর ছাত্র। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সূচি অনুযায়ী আমার স্নাতকোত্তর পরীক্ষা শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। অন্যদিকে বিসিএস পরীক্ষার সাধারণ ক্যাডারের পরীক্ষা সম্পন্ন করার পর সরকারি কর্ম কমিশনের পেশাজীবী ক্যাডার পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। এই দুই পরীক্ষার সময়সূচি পরস্পর মিলে গেছে। কিন্তু একই দিনে একই সময়ে দুটি পরীক্ষায় অংশ নেওয়া কোনো পরীক্ষার্থীর পক্ষেই সম্ভব নয়। পরীক্ষার্থীদের এখন ‘শ্যাম রাখি না কুল রাখি’ অবস্থা। অসংখ্য শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য পিএসসি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মোহাম্মদ জাহাঙ্গীর আলমসানকিপাড়া, ময়মনসিংহ।নাগরিক সুবিধা বাড়ানখাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ের অবহেলিত জনপদ বেলছড়িপাড়া। উপজেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে। সবুজ পাহাড়, বনভূমিঘেরা ত্রিপুরা আদিবাসীদের গ্রাম এই বেলছড়ি। সালদাপাড়া, নোয়াপাড়া, কম্প্রুপাড়া, বেলছড়ি পাড়া, গুজাপাড়া, ছোটবেলাছড়ি, সাদু পাড়া, বৈদ্যপাড়াসহ বেশ কয়েকটি ছোট পাড়ায় সাত শতাধিক পরিবারের বসবাস। শিক্ষা, স্বাস্থ্যসহ দৈনন্দিন জীবনের অপরিহার্য বিভিন্ন সুযোগবঞ্চিত এসব অধিবাসী যুগ যুগ ধরে অবহেলিত। শুধু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ ছাড়া নাগরিকের কোনো সুবিধাই তাদের ভাগ্যে জুটছে না। এমন জনপদের আদিবাসী জনগোষ্ঠী সবচেয়ে পিছিয়ে আছে শিক্ষা ক্ষেত্রে। শুধু একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও নেই পর্যাপ্ত শিক্ষক। প্রধান শিক্ষক ছাড়া অন্য কোনো শিক্ষক নেই এই বিদ্যালয়ে। ক্ষুধা, দারিদ্র আর অপুষ্টির শিকার আদিবাসী শিশুরা অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠছে। গ্রামবাসীদের মধ্যে অধিকাংশই দিনমজুরির কাজ করে থাকে। গ্রামবাসীরা দরিদ্র হলেও তারা তাদের সন্তানদের লেখাপড়া শেখাতে বেশ আগ্রহী। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, আশপাশের আট থেকে নয়টি গ্রামে মাধ্যমিক স্তরের কোনো স্কুল নেই। ১০-১২ কিলোমিটার দূরে নাকাপায় একটি মাধ্যমিক স্কুল থাকলেও যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় শিক্ষার্থীদের পক্ষে পাহাড়-টিলা ডিঙ্গিয়ে অতো দূরের স্কুলে যাওয়া অসম্ভব। এই বেলছড়ি পাড়ায় একটি স্কুল স্থাপিত হলে ইউনিয়নের আট থেকে নয়টি গ্রামের শিক্ষার্থীরা মাধ্যমিক শিক্ষা লাভের সুযোগ পেতে পারে। সাইফ-উল-ইসলাম রামগড়, খাগড়াছড়ি।বখাটের উত্পাতস্কুলছাত্রী পিংকির আত্মহত্যার রেশ কাটতে না কাটতেই ঈশ্বরদীর বৃষ্টি ও ফাহিমা আত্মহত্যার পথ বেছে নিল। বখাটেদের উত্পাত তাদের আত্মহত্যায় প্ররোচিত করেছে। পত্রিকার পাতা খুললে প্রতিদিন দেখা যায় খুন, ধর্ষণ ও এসিড নিক্ষেপের মতো নারী নির্যাতনের নানা খবর। এ অপকর্মগুলো প্রতিনিয়তই ঘটে চলছে। এ রকম দু-চারটি ঘটনা আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারি। ]কিন্তু অনেক জায়গায় অহরহ এ রকম বখাটের উত্পাতের বলি হচ্ছেন নারীরা। তাঁদের ঘটনা হয়তো পত্রিকা পর্যন্ত পৌঁছায় না। সেগুলো অগোচরেই থেকে যায়। বখাটের উত্পাতের সবচেয়ে বেশি শিকার হচ্ছে বিদ্যালয় অথবা কলেজপড়ুয়া মেয়েরা। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এ ধরনের জঘন্য ঘটনায় অনেক মামলা পুলিশ প্রশাসনের কাছে ফাইলবন্দী হয়ে পড়ে থাকে। দু-একটির তদন্ত ছাড়া তেমন কোনো অগ্রগতি লক্ষ করা যায় না। ফলে এ ধরনের মামলার বিচার খুব একটা হয় না। এই অবস্থার পরিবর্তন হওয়া জরুরি।মামুনশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।জীবনের নিরাপত্তাসম্প্রতি দেশের সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের প্রধান সংবাদ হচ্ছে একের পর এক অনাকাঙ্ক্ষিত নির্মম মৃত্যু। অনিয়ন্ত্রিত গাড়ি চালনার কারণে নিষ্পাপ শিশুর মৃত্যু, ছাত্রসংঘর্ষের জের ধরে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু আর বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী খুনের খবর নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন সারা দেশে মৃত্যুর আতঙ্কে থেকে মানুষকে দিনাতিপাত করতে হচ্ছে। শিশুকে স্কুলে পাঠিয়ে বাসায় বা অফিসে মা-বাবা শান্তিতে থাকতে পারেন না। বাড়ির একমাত্র কর্তাব্যক্তি যখন নিজ কাজে বাইরে থাকেন, তখন বাসায় তাঁর স্ত্রী, ছেলেমেয়ে, বৃদ্ধ মা দুশ্চিন্তায় ভোগেন। ছেলেমেয়েকে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে বাড়িতে দরিদ্র মা-বাবা সন্তানের জীবনের নিরাপত্তা চেয়ে সৃষ্টিকর্তাকে ডাকেন। একজন শিশু যে কিনা দেশের ভবিষ্যত্, একজন খেটে খাওয়া মানুষ—যার করের টাকায় সরকার চলে, একজন মেধাবী ছাত্র, যে তার মা-বাবা ও দেশের শ্রেষ্ঠ সম্পদ—আজ তাদের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে সমাজ, প্রশাসন ও সরকার। আমাদের জীবনের নিরাপত্তা কি কখনো মিলবে? মোঃ রোকনুজ্জামান জুয়েল। ময়মনসিংহ।রাস্তা আটকে সমাবেশগণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমাদের দেশে সব দল ও ব্যক্তির যেকোনো যুক্তিযুক্ত মতামত প্রকাশ করার অধিকার আছে, আছে সভা-সমাবেশ করার অধিকারও। এ জন্য রাজধানী ঢাকায় মুক্তাঙ্গন ও পল্টন ময়দানের মতো স্থান নির্ধারিত করা আছে।কিন্তু বাস্তবতা হচ্ছে যে মুক্তাঙ্গনে কোনো সমাবেশ ঢাকা হলে প্রতিটি দলই তাদের বক্তৃতার মঞ্চটি শুধু মুক্তাঙ্গনে তৈরি করে এবং সমাবেশে যে কয়জন লোকই হোক না কেন, তারা মুক্তাঙ্গন ছেড়ে রাস্তার ওপর এসে কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। ফলে গুলিস্তান-কাকরাইল সড়কে যান চলাচল অনিবার্যভাবে বন্ধ হয়ে যায়। ফলস্বরূপ সড়কটির গাড়িগুলো পার্শ্ববর্তী রাস্তায় চলতে হয় এবং সৃষ্টি হয় ব্যাপক যানজট। জনগণকে পড়তে হয় চরম দুর্ভোগে। প্রশ্ন হচ্ছে, জনগণের সমস্যা সৃষ্টি করে জনগণের কল্যাণার্থে সাফাই গাওয়া কতটা যুক্তিযুক্ত। মো. ওমর আলীজগন্নাথ বিশ্ববিদ্যালয়।