চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যতের চালকমধ্যবিত্ত পরিবারের শত অভাব-অনটন সত্ত্বেও উচ্চমাধ্যমিকের পর অনেক স্বপ্ন নিয়ে এক কঠিন ভর্তিযুদ্ধ জিতে আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। একটা পরিবারের সব স্বপ্ন-আশা আমাকে ঘিরে। কিন্তু এখানে এসে আমরা তথাকথিত ছাত্ররাজনীতির লেজুড়বৃত্তির খপ্পরে পড়ে যাই।টেন্ডারবাজি, হলদখল, ভর্তিবাণিজ্য এখনকার ছাত্ররাজনীতির মূলনীতি। অতীত ঐতিহ্য, দলীয় আদর্শ ভুলে ছাত্ররাজনীতি আজ বিপথে। কিন্তু নেতারা সব ধরাছোঁয়ার বাইরে। সাম্প্রতিককালে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে হানাহানি এর বড় প্রমাণ। এর সঙ্গে রয়েছে কর্তৃপক্ষের হাস্যকর দায়সারা আশ্বাস ও তদন্ত। যে ছাত্ররাজনীতি ছাত্রদের অধিকারের পক্ষে কথা বলে না, কথা বলে না ছাত্রদের অধিকার, হল, পরিবহনসহ বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা নিয়ে—সে রাজনীতি চাই না। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আগামীর দেশচালক। এভাবে আদর্শহীন, সংকীর্ণমনা, স্বার্থান্বেষী ছাত্ররাজনীতি করলে দেশের ভবিষ্যত্ তাঁদের হাতে কতটা নিরাপদ হবে?আবদুস ছালামশিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।আবাসিক হলদীর্ঘ আট বছর হয়ে গেলেও মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখনো আবাসিক হলের সুবিধা পাওয়া সম্ভব হচ্ছে না। প্রথম দুই আবর্তনের শিক্ষার্থীরা আবাসিক হল ছাড়াই তাঁদের শিক্ষাজীবন শেষ করে গেছেন। বর্তমান শিক্ষার্থীদের পাওয়ার আশাও ক্ষীণ।তা ছাড়া, বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের থাকার পর্যাপ্ত ব্যবস্থা নেই। যেগুলো আছে, সেগুলোর ভাড়াও অনেক। উচ্চ ক্রেডিট ফি দেওয়ার পর এত বেশি ভাড়া দিয়ে পড়াশোনা চালানো অনেক শিক্ষার্থীর জন্য খুব কঠিন। এমতাবস্থায় কর্তৃপক্ষের কাছে সত্বর হল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।আবুল খায়ের রনি, শিক্ষার্থীমওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।শাটল ট্রেনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ‘শাটল ট্রেন’ আমাদের অতি পরিচিত একটি শব্দ। প্রতিদিনকার যাত্রায় যেমন রয়েছে অতি মজাদার কিছু বিষয়, আবার রয়েছে অবর্ণনীয় কষ্টও। প্রতিদিন দুজনের সিটে তিনজন করে বসতে হয়, দাঁড়িয়ে চাপাচাপি করে আসা-যাওয়া করতে হয়। তার ওপর প্রতিবছর নতুন শিক্ষার্থী আসার ফলে চাপ আরও বাড়ছে। এই মুহূর্তে ট্রেনের বগি বাড়ানো প্রয়োজন। যদি তা সম্ভব না হয়, তবে বিকল্প ব্যবস্থা থাকতে হবে। উদাহরণস্বরূপ, বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে ছয় দিনের পরিবর্তে পাঁচ দিন ক্লাস করানো যেতে পারে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের দপ্তরসমূহ ছয় দিন খোলা থাকবে, কিন্তু একেকটি অনুষদ একেক দিন বন্ধ থাকবে। এটা করা গেলে ট্রেনের ওপর চাপ কমবে, শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ কমবে বলে আমার ধারণা। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।এ এফ রাসেল শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সাংসদদের প্রতিসংসদে সরকার ও বিরোধী দল যে অবস্থাতেই থাকুক না কেন, ব্যক্তিগত আক্রমণ, একে অপরকে কটাক্ষ করা, কাউকে অসম্মান ও উসকানি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে নেই প্রধান দুই দলের সাংসদেরা। সংসদীয় গণতন্ত্রে সংসদ রাষ্ট্রের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। প্রধান দুই দলেরই নির্বাচনী ইশতেহারে সংসদকে কার্যকর করার অঙ্গীকারের কথা আছে। কিন্তু বাস্তবে সংসদে গিয়ে দুটি দলই একে অপরকে আক্রমণের লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিচ্ছে।মনে প্রশ্ন জাগে, এভাবে উসকানিমূলক বক্তব্য দেওয়ার জন্যই কি জনগণ তাঁদের সংসদে পাঠিয়েছে? সাংসদদের কাছে জাতির প্রত্যাশা অনেক। সংসদকে সত্যিকার অর্থে কার্যকর ও অর্থবহ করে তুলতে হলে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা তুলতে হবে। বিরোধী দলকে সংসদ বর্জন থেকে বিরত থেকে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে হবে। তাই সরকার ও বিরোধী দলের সাংসদদের কাছে আবেদন, কাদা ছোড়াছুড়ি বন্ধ করে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সংসদকে কার্যকর করে তুলুন।সাধন সরকারশিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।