চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্ররাজনীতিসুস্থ, সুন্দর, সুষ্ঠু ও গঠনমূলক ছাত্ররাজনীতি যেকোনো গণতান্ত্রিক দেশের জন্য সর্বোপরি দেশের সার্বিক উন্নয়নের জন্য অপরিহার্য। ছাত্ররাই দেশের চালিকাশক্তি। আধুনিককালে নানা সময় ছাত্রদের সংঘবদ্ধতার শক্তি টলিয়ে দিয়েছে অপশাসনের ভিত। ইতিহাসে দেখা গেছে, শোষণ-নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন-সংগঠনে যে ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাঁদের অধিকাংশই ছাত্র সংগঠনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ছাত্ররাজনীতির কি সেই পরিবেশ আছে? এখন ছাত্ররাজনীতির সংজ্ঞাটাই এমনভাবে পাল্টেছে যে সবকিছু ক্ষমতাকেন্দ্রিক হয়ে গেছে। বর্তমান ছাত্ররাজনীতির কারণে একদিকে শিক্ষাঙ্গনের পরিবেশ যেমন কলুষিত হচ্ছে, তেমনি বাড়ছে সেশন জট। কিছুদিন আগে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এমন রাজনীতির বলি হয়ে জীবন দিয়েছেন কয়েকজন মেধাবী শিক্ষার্থী। এ রকম ছাত্ররাজনীতি কোনো মানুষই চায় না। তাই আমাদের রাজনৈতিক নেতাদের কাছে অনুরোধ, ছাত্রদের দলমতনির্বিশেষে গঠনমূলক রাজনীতিতে উত্সাহিত করুন, হত্যা-প্রতিহিংসার রাজনীতিতে নয়। গণতান্ত্রিক দেশে ছাত্ররাজনীতির বিকল্প নেই, দেশকে শক্ত ভিতের ওপর দাঁড় করানোর জন্যই সুস্থ, পরিচ্ছন্ন ছাত্ররাজনীতির বিকাশ একান্ত প্রয়োজন।মো. মোহসীনুল ফিরোজকাজীপাড়া, ঢাকা।নামবদল বর্তমান মহাজোট সরকার দিনবদলের স্লোগান দিয়ে ক্ষমতা গ্রহণ করার পর মাননীয় প্রধানমন্ত্রীর কথাবার্তা শুনে আশা জেগেছিল, এবার সত্যিই দিনবদল হবে, দেশে একটা সুস্থ প্রতিযোগিতামূলক রাজনীতি চর্চার সুযোগ আসবে। কিন্তু হায়! সে আশায় গুড়েবালি। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের কয়েক মাসের মধ্যেই শুরু করেছে আগের সরকারগুলোর কর্মকাণ্ডের পুনরাবৃত্তি। অতিসম্প্রতি যেটা নামবদলের মাধ্যমে অন্য মাত্রা পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিগত সরকারকে শিক্ষা দেওয়ার জন্য এসব করা প্রয়োজন। তাঁর একটু ভাবা উচিত, এই শিক্ষাটা যেকোনো সময় তাঁর কাছে ফিরে আসতে পারে। কেউ বাজে কাজ করলে তার জবাবে প্রতিপক্ষকেও বাজে কাজ করতে হবে এর তো কোনো মানে নেই। প্রধানমন্ত্রী, আপনি ভালো কাজ করে তাদের শিক্ষা দিন, একটা দৃষ্টান্ত স্থাপন করুন। আপনার জনপ্রিয়তা বাড়বে বৈ কমবে না। তাই নাম পরিবর্তনের মতো কাজে সময় নষ্ট না করে গরিব জনগণের ভাগ্যোন্নয়নের জন্য কিছু করুন। দিনবদলের যে প্রতিশ্রুতি দিয়ে আপনি নির্বাচিত হয়েছেন, সেই দিনবদলে সচেষ্ট হোন, নামবদলে নয়।কাজী শেখ ফরিদময়মনসিংহ।[email protected]তথ্যপ্রযুক্তি পেশাজীবীতথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্রমবর্ধমান বিকাশে বিশ্ববাসীর জীবনে ঘটছে গতি ও বৈচিত্র্যের সমাহার। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় শাসক দল আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়া। এ লক্ষ্যে দেশের সব নাগরিকের কাছে প্রযুক্তির সুফল পৌঁছে দেওয়ার জন্য ই-গভর্নেন্স তথা সরকারি কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার শুরু করা হয়েছে। ই-গর্ভনেন্স কার্যক্রমে সফলতা আনতে হলে প্রয়োজন প্রশিক্ষণপ্রাপ্ত প্রযুক্তিজ্ঞানসম্পন্ন জনবল। পাশাপাশি এই জনবলের জন্য বিশেষ মর্যাদা ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উত্কর্ষে সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা প্রণয়ন করা অতিব জরুরি। তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে এই খাতে বিনিয়োগ করলে আগামী দিনে দেশের অর্থনৈতিক মুক্তি অর্জনের পথ সুগম হবে।বর্তমান প্রেক্ষাপটে তাকালে এ খাতের ভবিষ্যত্ সম্বন্ধে আশাহত হওয়া ছাড়া উপায় নেই। সরকারি ও বেসরকারি পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের স্বল্প বেতনে চাকরি করতে হচ্ছে। কোথাও কোথাও আবার তাদের চরম অবহেলার শিকার হতে হয়। সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠানে যাঁরা কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করছেন, তাঁদের বিরাট অংশ স্নাতক ডিগ্রিধারী, প্রশিক্ষণপ্রাপ্ত। কিন্তু তাঁদের পদোন্নতির কোনো সুযোগ থাকে না। তাঁরা যথাযথ মর্যাদাও পান না। তাঁদের পদোন্নতি ও যথাযথ মর্যাদা প্রদান অত্যন্ত জরুরি। তা ছাড়া কম্পিউটার অপারেটর নামটি পরিবর্তন করে আইসিটি কর্মকর্তা করা যেতে পারে। এই প্রযুক্তিভিত্তিক জনবলগুলোকে অবহেলিত, মর্যাদাহীন ও মেধাবিকাশের অধিকার থেকে বঞ্চিত করে রাখলে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার স্লোগানটি অপ্রিয় স্লোগানে পরিণত হবে।অঞ্জন সরকারঢাকা।