চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়আমাদের দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবস্থান কী তা নিয়ে একটি প্রশ্ন সর্বদা মনে জাগে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকা যে কত ধীরগতি তা আর বলার অপেক্ষা রাখে না। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পর্বের পরীক্ষা নির্দিষ্ট সময়ের মধ্যে হয় না। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমনিতে হতাশার মধ্যে জীবন কাটান। ২০০৭ সালের সম্মান চূড়ান্ত পরীক্ষার ফলাফল ২০১০ সালের মার্চ মাস চলে এলেও দেওয়া হয়নি। আর কত দিন সময় লাগবে তা কর্তৃপক্ষই জানে। হাজার হাজার শিক্ষার্থীর অদৃশ্য কান্না আমাদের নীতিনির্ধারকদের চোখে কী পড়ে না? আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলোর সমাধান কী হবে না?রাজিব আহমেদ, ঢাকা।সঞ্চয়ী হিসাবসম্প্রতি পত্রিকায় দেখলাম, বাংলাদেশ ব্যাংক সঞ্চয়ী হিসাবের ওপর ষাণ্মাসিক ভিত্তিতে ৩০০ টাকা করে বছরে ৬০০ টাকা পর্যন্ত সার্ভিস চার্জ আদায়ের জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের এ পরামর্শের পরিপ্রেক্ষিতে যেসব ব্যাংক সঞ্চয়ী হিসাবের ওপর আগে কোনো সার্ভিস চার্জ আদায় করত না, তারাও বছরে ৬০০ টাকা সার্ভিস চার্জ আদায়ের নির্দেশ জারি করেছে।আমাদের সমাজে ব্যাপক ধনবৈষম্য রয়েছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা অনেক কষ্টে সঞ্চয়ী হিসাবে কিছু অর্থ জমা রাখেন বিপদের সম্বল হিসেবে। তা ছাড়া ব্যাংকের মাধ্যমে পরিবার বা শিক্ষার্থী ছেলেমেয়েকে অর্থ পাঠানোর জন্য ডিডি বা টিটি করতেও ব্যাংক হিসাব থাকা প্রয়োজন। কিন্তু বছরে ৬০০ টাকা সার্ভিস চার্জ দিয়ে সঞ্চয় হিসাব চালু রাখা এই শ্রেণীর গ্রাহকের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যাবে।তাই সঞ্চয় হিসাবে সার্ভিস চার্জ বন্ধ করা বা একটি নির্দিষ্ট অঙ্কের স্থিতি বা ২০ হাজার টাকার স্থিতিসংবলিত (বছরের যেকোনো সময়ে) সঞ্চয় হিসাবে সার্ভিস চার্জ আদায় সম্পূর্ণ বন্ধ রাখা উচিত। বিষয়টি পুনর্বিবেচনা করে সাধারণ জনগণের কল্যাণে এ বিষয়ে সংশোধিত নির্দেশনা জারি করার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।আফরোজা বেগমঢাকা।রাজশাহী গণগ্রন্থাগারজ্ঞান ও মেধার চর্চায় একটি সমৃদ্ধ গণগ্রন্থাগার অত্যন্ত প্রয়োজন। কিন্তু রাজশাহীতে সরকারি গণগ্রন্থাগারটির অবস্থা অত্যন্ত নাজুক। যেন একটি গণগ্রন্থাগার থাকতে হয়, তাই আছে। এখানে কেউ এল কি না কিংবা গ্রন্থাগারটিতে আরও বেশি পাঠক-গবেষককে আকর্ষণ করা যায় কি না তা নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। গ্রন্থাগারটির অবস্থান পাঠক-গবেষকদের জন্য অনুকূল নয়। এটি সদর হাসপাতালের একদম মুখোমুখি অবস্থিত। এ ছাড়া হাসপাতাল ও গ্রন্থাগারটির মাঝ দিয়ে চলে গেছে প্রধান সড়ক। অ্যাম্বুলেন্স ও অন্য যানবাহনের শব্দ এবং মানুষের ভিড় মিলে চারপাশের পরিবেশটা অনেক কোলাহলপূর্ণ। তা ছাড়া গ্রন্থাগারের সামনে হাসপাতালকেন্দ্রিক কিছু খোলা খাবারের দোকান গড়ে ওঠায় এখানে নোংরা ও আবর্জনাপূর্ণ একটি অবস্থার সৃষ্টি হয়েছে। তাই গ্রন্থাগারে পাঠক খুব কম আসে। এ জন্য গ্রন্থাগারটিকে কোনো নিরিবিলি, পাঠোপযোগী ও সহজগম্য স্থানে স্থানান্তর করা উচিত। মো. হায়াতুজ্জামান খানরাজশাহী।[email protected]