চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির দৈন্যতাবাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর জনগণের জন্য কোনো কর্মসূচি নেই বললেই চলে। এদের কর্মকাণ্ড প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ হচ্ছে। একদল কীভাবে আরেক দলকে হেয় প্রতিপন্ন করবে, সেই চেষ্টায়ই তারা সব সময় ব্যস্ত থাকে। এ ধারায় নতুন কিছু সংযোজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি কলঙ্কজনক ঘটনার জন্ম দিতে যাচ্ছে তারা। এ বছরের ৭ মার্চকে দলটি কারাবন্দী দিবস হিসেবে পালন করতে যাচ্ছে।তাদের যুক্তি, ২০০৭ সালের এই দিনে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়। আর এ ষড়যন্ত্রের প্রতিবাদে তারা দিনটিকে তারেক রহমানের কারাবন্দী দিবস হিসেবে উদ্যাপন করবে। এ কাজটা হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বৈ আর কিছু নয়। ৭ মার্চ বাংলাদেশের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। এ দিনটিকে ঘিরে বিএনপির এমন কর্মসূচি দিনটির ঐতিহাসিক তাত্পর্য খর্ব করার অপচেষ্টা ছাড়া আর কিছু নয়। এটা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। এমন একটি দিনকে নিয়ে রাজনীতি কোনোভাবেই কাম্য নয় সাধারণ মানুষের কাছে।আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এমনিতেই পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল নয়। ব্যক্তি আক্রোশের বশবর্তী হয়ে তারা প্রায়ই এমন সব কর্মকাণ্ড করে, যা আমাদের জাতীয় জীবনে দুর্ভাগ্য বয়ে আনে। তদুপরি বিএনপির এমন হঠকারী কর্মকাণ্ডে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক শ্রদ্ধাবোধে আরও ঘাটতি দেখা দেবে। শুধু বিরোধিতা করার জন্য এ ধরনের কর্মকাণ্ড পরিহার করে বিএনপির উচিত হবে সরকারের গঠনমূলক সমালোচনা করা। এতে বিএনপির যেমন লাভ হবে, তেমনি দেশও উপকৃত হবে। অন্তত ৭ মার্চের মতো একটি ঐতিহাসিক দিনকে অন্য কোনো দিবস হিসেবে পালন করা থেকে বিএনপিকে বিরত থাকতে হবে। কারণ এ ধরনের হঠকারী সিদ্ধান্ত তাদের শুধু জনবিচ্ছিন্নই করবে, জনগণের কাছে নিতে পারবে না।কাজী শেখ ফরিদ, ময়মনসিংহ।[email protected] গ্যাস মিটারগ্যাস আমাদের জাতীয় সম্পদ। কিন্তু সারা দিন গ্যাসের চুলা জ্বালিয়ে রাখার কারণে মূল্যবান এ সম্পদের অপচয় হচ্ছে। মাস শেষে যেহেতু নির্দিষ্ট অঙ্কের বিল পরিশোধ করলেই চলে, তাই এর সাশ্রয়ী ব্যবহারের ব্যাপারে ব্যবহারকারীদের একটুও ভাবতে হয় না। এ ক্ষেত্রে যে মানসিকতা কাজ করে, তা হলো, যতটুকুই ব্যবহার করি মাস শেষে তো ৪৫০ টাকা বিলই তো পরিশোধ করতে হবে। বিরাজমান ব্যবস্থায় অযথা গ্যাস নষ্ট করলেও তো কোনো দায় পড়ছে না অপচয়কারীর ওপর। অথচ মফস্বলে অনেক বেশি দামে সিলিন্ডারে ভর্তি গ্যাস কিনে আমাদের চলতে হয়।তাই দিনবদলের সনদ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আবেদন, দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে মিটার স্থাপন করুন এবং নতুন গ্যাস লাইন স্থাপন বন্ধ রাখুন। এর ফলে যে গ্যাস সাশ্রয় হবে, তা দিয়ে অপেক্ষাকৃত কম মূল্যে সিলিন্ডারের মাধ্যমে সারা দেশে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।মো. খালেকুজ্জামান পটুয়াখালী।