চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঊত্তরবঙ্গের উন্নয়নদীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছেন উত্তরবঙ্গের মানুষেরা। দরিদ্রতা অধিকাংশ মানুষের পিছু ছাড়ে না। থামে না অসহায়ত্বের জীবনযাপন। রাষ্ট্রের কর্ণধাররা উত্তরবঙ্গে যান খুব কম। শুধু ভোটের সময় হলেই তাদের চেহারা দেখে যায়। স্বাধীনতার দীর্ঘদিন পরও উত্তরবঙ্গে শিল্পায়ন হয়নি। ফলে এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়নি। সেচের অভাবে কৃষকেরা ফসল ফলাতে পারেন না ঠিকমতো। এখানকার মানুষের সরলতার সুযোগে রাজনীতিকেরা ফায়দা লোটেন সহজেই। সরকার আসে সরকার যায়, প্রত্যাশিত উন্নয়ন হয় না। তার পরও এরা তাকিয়ে থাকে তাদের দিকে একটু সহযোগিতার আশায়, কাজের আশায়, নির্ভরতার আশায়। এ অঞ্চলের মানুষ অনেক ধৈর্যশীল, আবেগপরায়ণ ও কঠোর পরিশ্রমী। হাজার প্রতিকূলতায়ও এরা ভেঙে পড়ে না। পদ্মা, যমুনা, তিস্তা, ধরলা ধবধবে বালুকারাশি নিয়ে পরে থাকে সারা বছর, পানি থাকে না। আবার অসময়ে পানি এসে ধুয়ে মুছে নিয়ে যায় এসব মানুষের ভিটেমাটিটুকুও।তাই এসব মানুষের জন্য কিছু একটা করুন। কলকারখানা করুন। ব্যবসা প্রতিষ্ঠান গড়তে সহায়তা দিন। নদীভাঙন থেকে রক্ষা করুন। সেচের নিশ্চয়তা দিন। সর্বোপরি এ অঞ্চলের মানুষের কাজের ব্যবস্থা করুন। স্থলবন্দরগুলো অর্থবহ করে তুলুন। এ অঞ্চলের মানুষের একটু শ্বাস ফেলতে দিন নির্ভাবনায়। আবুল খায়ের, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।বেসরকারি শিক্ষকবর্তমান সরকারের শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনের মাধ্যমে নবম জাতীয় বেতন-স্কেলে শিক্ষকদের অন্তর্ভুক্তির কথা বলেছেন। এটা আমাদের শিক্ষকসমাজকে আনন্দিত ও উত্সাহিত করেছে। তা ছাড়া শিক্ষকদের তিনি এই স্কেল ছাড়াও আলাদা স্কেলে অন্তর্ভুক্তির কথা বলে শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করেছেন। বর্তমান ঘোষিত বেতন-স্কেলের আগে যতগুলো বেতন-স্কেলে শিক্ষকেরা বেতন-ভাতাদি পেয়েছেন, তার মধ্যে সবগুলোতেই গঠিত বেতন-স্কেলের নির্দিষ্ট ইনক্রিমেন্ট দেওয়া হয়নি। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যেখানে প্রতিবছর ইনক্রিমেন্ট পেয়ে থাকেন আর বেসরকারি শিক্ষকেরা বছরের পর বছর একটা নির্দিষ্ট পরিমাণ ইনক্রিমেন্ট পান। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে হারে প্রতি মাসে মেডিকেল ভাতা পান, সে হারে বেসরকারি শিক্ষকদের দেওয়া হয়নি। মেডিকেল ভাতা বাবদ তাঁদের দেওয়া হয়েছে মাত্র ১৫০ টাকা, যা কর্মচারী থেকে শুরু করে অধ্যক্ষ পর্যন্ত নির্দিষ্ট। একইভাবে গ্রামের একজন দপ্তর সহকারী বাড়িভাড়া পান ১০০ টাকা, একজন অধ্যক্ষও পান ১০০ টাকা। শিক্ষকদের নতুন স্কেলের ইনক্রিমেন্ট, মেডিকেল ভাতাসহ বাড়িভাড়া বাবদ নতুন স্কেলের কমপক্ষে শতকরা ২০-৩০ ভাগ নির্ধারণের জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করছি। এতে করে সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে বৈষম্য দূর করা সহজ হবে বলে মনে করি। রানা কুমার সরকারদাদরা, জয়পুরহাট।বাকৃবিতে লোডশেডিং শীতের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) লোডশেডিং শুরু হয়েছে। দিনে আর রাতে একবার করে বিদ্যুতের সরবরাহ বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে।বাংলাদেশের প্রেক্ষাপটে লোডশেডিং একটা স্বাভাবিক ঘটনা। কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে লোডশেডিং হওয়াটা দুঃখজনক। দেশে বিদ্যুতের ঘাটতি থাকায় অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ জায়গায় সরবরাহ বন্ধ করে অধিক গুরুত্বপূর্ণ জায়গায় সরবরাহ করা হয়। এভাবেই মূলত চলছে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কি দেশের এমন কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নয় যে এখানে সব সময় বিদ্যুত্ সরবরাহ না করলেও হয়?বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগেই যেসব গবেষণামূলক পরীক্ষা-নিরীক্ষা হয়ে থাকে, তার অনেক ক্ষেত্রেই বিদ্যুত্ অপরিহার্য। কোনো চলমান গবেষণা বা পরীক্ষার মাঝপথে বিদ্যুত্ চলে গেলে পুরো কাজই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ত্রুটিপূর্ণ ফলাফল আসার সম্ভাবনা থাকে। ফলে শিক্ষার্থীদের কিংবা বিভিন্ন প্রজেক্টের কাজে জড়িতদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের বিশ্ববিদ্যালয়ে বছরের অধিকাংশ সময়ই কোনো না কোনো লেভেলের সেমিস্টার পরীক্ষা চলতে থাকে। লোডশেডিংয়ের ফলে এসব শিক্ষার্থীকে পরীক্ষা-পূর্ববর্তী প্রস্তুতি নিতে সমস্যায় পড়তে হয়।এ অবস্থায় বাকৃবিতে লোডশেডিং বন্ধ করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।বিকাশ কীর্ত্তনিয়া, শিক্ষার্থীবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।