চিঠিপত্র
সাংসদদের প্রতিবয়স্করাই ঝগড়া শেখাচ্ছে, নতুন প্রজন্ম কী শিখবে তাঁদের কাছ থেকে। সম্প্র্রতি সাংসদেরা সংসদের ভেতর যেভাবে ফাইল ছোড়াছুড়ি, খিস্তিখেউড় করলেন, তাতে মনে হয়, সাংসদদের কথা বলার বিষয়ে আচরণবিধি তৈরি করা প্রয়োজন। তাঁরা সংসদে গিয়ে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানকে অসম্মান করে কথা বলেন। এটা ঠিক না। আমরা চাই, সাংসদেরা পরস্পরকে শ্রদ্ধা করে কথা বলুক। একটি প্রস্তাব রাখতে চাই। এমন আইন পাস করা হোক, যেন কোনো সাংসদ অসংসদীয় আচরণ করলে তাঁর সদস্যপদ স্থগিত করা হবে।সুমন কোড়াইয়ালক্ষ্মীবাজার, ঢাকা।বাড়িভাড়া বিবাদনগরজীবনে ভাড়াটেরা প্রতিনিয়ত বাড়িওয়ালাদের ইচ্ছাস্বাধীন আচরণের শিকার হন। খেয়ালখুশিমতো বাড়িওয়ালা ভাড়া বাড়িয়ে দেন। ছোট ও মধ্যম শ্রেণীর বাসা হঠাত্ করে এক বছরে ৫০০ থেকে এক হাজার, এলাকাভেদে দুই হাজার পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। ভাড়া পরিশোধ করতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নাভিশ্বাস অবস্থা হয়। ভাড়াটেরা আতঙ্কের মধ্যে থাকেন, কখন ভাড়া বাড়িয়ে দেওয়া হয়। সামান্য গরমিল হলেই পানিসহ অন্যান্য সুবিধা বন্ধ করে দেওয়া হয়। কথায় কথায় বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়। বাড়ি ছাড়লেই বাড়িওয়ালার লাভ। বর্ধিত হারে নতুন ভাড়াটের কাছ থেকে ভাড়া আদায় করার সুযোগ তৈরি হয়। মানুষের মৌলিক চাহিদার মধ্যে বাসস্থান অন্যতম। দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারে সরকার কঠোর হলে বা বিভিন্ন বাস্তব পদক্ষেপ নিলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা অসম্ভব কিছু নয়। কিন্তু সরকারের নীতিমালা বা আইনের আশ্রয় না থাকায় বাড়িভাড়া একবার বৃদ্ধি পেলে আর কমানো হয় না, উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। নিম্নমধ্যবিত্ত এবং মধ্যবিত্ত আয়ের মানুষের আয়ের সিংহভাগ চলে যায় বাড়িভাড়ায়। ভাড়া বৃদ্ধি নগরজীবনের এক মর্মান্তিক দীর্ঘমেয়াদি সমস্যা। অন্যান্য সমস্যার সঙ্গে এই সমস্যাটিও সরকারের আমলে নেওয়া জরুরি। এ ব্যাপারে নগর কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আইনের মাধ্যমে সমস্যার সমাধানকল্পে বিভাগভিত্তিক ওয়ার্ড অনুযায়ী প্রতি বর্গফুটের ভাড়া কত নির্ধারণ করা হয়েছে, তা জনসমক্ষে প্রকাশ করে ওয়ার্ড কমিশনার অফিসে তা টাঙিয়ে দেওয়ার হোক। ভাড়াটেদের অধিকার সংরক্ষণ ও দুর্ভোগ দূর করার প্রয়াসে সরকারের বাস্তব হস্তক্ষেপ কামনা করছি। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে নাগরিক জীবনের কঠিন সমস্যা সমাধানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।আজাদ রহমাননাসিরাবাদ, চট্টগ্রাম।সীমানাপ্রাচীররাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের প্রধান উচ্চশিক্ষা-প্রতিষ্ঠান। সাম্প্রতিক সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় বারবার অস্থিতিশীল হয়ে উঠছে। বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীলতার পেছনে বহুলাংশে দায়ী বহিরাগতদের অবৈধ অনুপ্রবেশ ও আক্রমণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারদিকে সীমানাপ্রাচীর না থাকার ফলে যেকোনো সময় বহিরাগত সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ে অনুপ্রবেশ করে বিশ্ববিদ্যালয়ে অপরাধ ঘটিয়ে নিরাপদে চলে যেতে পারে। উঁচু প্রাচীর নির্মাণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস অনেকাংশে নির্মূল করা সম্ভব। তাই নিরাপত্তা, সন্ত্রাস নির্মূল ও সৌন্দর্য বর্ধনের কথা ভেবে অতি সত্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণ করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।জাহেদুর রহমানবাগমারা, রাজশাহী।