চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাকেন্দ্রিকতাচাকরিতে নিয়োগ পরীক্ষাগুলোর অধিকাংশই অনুষ্ঠিত হয় রাজধানী ঢাকায়। ব্যাংক, বিমা কর্মকর্তা নিয়োগ পরীক্ষা, সরকারি কর্মকমিশনের বিভিন্ন পরীক্ষা ছাড়াও সরকারি-বেসরকারি প্রায় সব নিয়োগ পরীক্ষার কেন্দ্রস্থল ঢাকা। একজন পরীক্ষার্থীকে তাই পরীক্ষায় অংশগ্রহণের নিশ্চয়তার জন্য পরীক্ষার আগের দিনই ঢাকায় পৌঁছাঁতে হয়। ঢাকার বাইরে থেকে যাঁরা আসেন, তাঁদের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, ঢাকায় এসে কোথায় থাকবেন। সবার তো ঢাকায় থাকার মতো আত্মীয় থাকে না। পরীক্ষার্থী পুরুষ হলে হয়তো তাঁর জন্য থাকার জায়গার ব্যবস্থা করা সহজ। কিন্তু পরীক্ষার্থী যদি মেয়ে হয়, তাহলে তাঁকে কী অসুবিধায় পড়তে হয়, কর্তৃপক্ষ কি তা কখনো ভেবে দেখছেন? একটা মেয়ের পক্ষে যেকোনো প্রকারে রাত কাটানো সম্ভব? নাকি ঢাকার বাইরে অবস্থানকারীদের পরীক্ষায় অংশ নেওয়ার অধিকারই নেই? আমরা সব সময় নারীদের এগিয়ে যাওয়ার কথা বলি, কিন্তু তার জন্য যে পরিবেশ প্রয়োজন, তা কি দেখার কেউ নেই? আশা করি, কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে এবং জেলাভিত্তিক পরীক্ষার কেন্দ্রগুলো বণ্টনের ব্যবস্থা করবে। এ ক্ষেত্রে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার উদাহরণ বিবেচনা করা যেতে পারে। এতে করে পরীক্ষার আগে অহেতুক দুশ্চিন্তা এড়ানো যাবে, বেঁচে যাবে বেকারদের ঢাকায় থাকা-খাওয়ার অযাচিত খরচ।সামনে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, সমাজসেবা অফিসার, ৩০তম বিসিএসসহ বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি, এসব পরীক্ষার সময় থেকেই কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে জেলাভিত্তিক কেন্দ্র বণ্টনের ব্যবস্থা করে হাজারো নারী-পরীক্ষার্থীকে হয়রানির হাত থেকে রক্ষা করবে।শাহিনা, নরসিংদী।লোডশেডিংগ্রীষ্মকাল না আসতেই বিদ্যুতের লোডশেডিং যেভাবে বেড়ে চলেছে, তাতে মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় মানুষ যারপরনাই বিরক্ত। এদিকে শিক্ষার্থীদের একের পর এক পরীক্ষা চলছে। কিন্তু সন্ধ্যা হলেই বিদ্যুত্ চলে যায়। এ কারণে শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। বোরো মৌসুম শুরু হয়ে গেছে। বিদ্যুতের এই লুকোচুরি এখনই বন্ধ করতে না পারলে সেচের অভাবে কৃষকদের পক্ষে ফসল ফলানো কঠিন হয়ে দাঁড়াবে। কারণ বোরো চাষ সেচনির্ভর। সঠিক সময়ে সঠিক পরিমাণে সেচ দিতে না পারলে ফসলের মারাত্মক ক্ষতি হবে এবং ফলন কমে যাবে, যার প্রভাব পড়বে গোটা বাংলাদেশের অর্থনীতির ওপর।কাজী জোবায়েদ আদমদীঘি, বগুড়া।মোবাইল ফোনে টিকিটঅনেক দিন পর ভালো একটি খবর পেলাম। এখন মোবাইল ফোনের মাধ্যমেই ট্রেনের টিকিট কাটা যাবে। এর মানে ঘরে কিংবা দপ্তরে বসেই পাওয়া যাবে ট্রেনের টিকিট। স্টেশনে গিয়ে বিশাল লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা যে কত ঝামেলার তা আমার মতো ভুক্তভোগীরাই জানেন। বিশেষ করে টিকিটপ্রার্থী যদি হয় নারী। ঢাকা শহরের যানজটের জঙ্গল পার হয়ে স্টেশনে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাওয়ার নিশ্চয়তা কোথায়? কালোবাজারি তো আছেই। চড়া দামে আগে থেকেই বিক্রি হয়ে যায় টিকিট। তা ছাড়া টিকিট কিনতে গেলে নারীকে অনেক ক্ষেত্রে উত্ত্যক্ততার শিকার হতে হয়। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় শুনতে হয় নানাজনের নানা মন্তব্য। যাদের প্রায়ই ঢাকার বাইরে যেতে হয় তাদের জন্য মোবাইল ফোনে ট্রেনের টিকিট পাওয়ার ব্যবস্থাটি সত্যিই এক আশীর্বাদ। এতে বাঁচবে খরচ, সময় ও শ্রম। এত ঝামেলার একটি কাজ যে এত সহজে করে ফেলা যাবে তা ভাবতেই ভালো লাগছে। যা হোক, পৃথিবীর উন্নত দেশগুলোর মতো আমাদের দেশেও যে এমন একটি ব্যবস্থা চালু করেছে সে জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ না জানিয়ে পারছি না।মোনামী হকঢাকা।