চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা২০০৯ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হয়েছে। এটা নিঃসন্দেহে একটি ভালো ও সময়োপযোগী উদ্যোগ। কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, কোমলমতি ছোট শিশুরা প্রতিদিন দুটি করে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এটা অত্যন্ত অমানবিক ও কষ্টদায়ক। একটি শ্রেণীতে বিভিন্ন মেধা, শারীরিক সামর্থ্য ও অর্থনৈতিক গোষ্ঠীর ছাত্রছাত্রী থাকে। তাদের জন্য দুটি করে পরীক্ষা দেওয়া খুবই কঠিন। অনেক ছাত্রছাত্রী দিনে দুটি করে পরীক্ষা দেওয়ার ভয়ে গতবারের পরীক্ষায় অংশগ্রহণ করতে নিরুত্সাহিত বোধ করেছে। এ ছাড়া অনেক ছাত্রছাত্রী ফেল করেছে, সিলেবাসের পুরোটা পরীক্ষার আগে পুনর্পাঠ করতে না পেরে। পরীক্ষার রুটিন যদি এ রকমই হয়, তাহলে অনেক ছাত্রছাত্রীই প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হতে পারবে না।আমরা আশা করব, ২০১০ সাল থেকে পরীক্ষার সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হবে, যাতে শিশুরা প্রতিটি পরীক্ষার আগে প্রস্তুতির পর্যাপ্ত সুযোগ পায়। এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুটিনে পর্যাপ্ত সময় দেওয়া হয়। তাহলে সমাপনী পরীক্ষায় কেন এত তাড়াহুড়ো। এটাও তো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। এ পরীক্ষার পাস-ফেলের ওপর নির্ভর করে শিশুর উচ্চবিদ্যালয়ে পড়া। আমি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। শিরীনা ইয়াসমীনখিলগাঁও, ঢাকা।সাংসদদের আচরণসংসদ হলো একটা দেশের জনগণের আশা-ভরসার কেন্দ্র, আর সাংসদেরা হলেন সেই আশা-ভরসার ধারক-বাহক-প্রতিনিধি। কিন্তু আমাদের জাতীয় সংসদে যা হয়, বা হচ্ছে তা অত্যন্ত অগ্রহণযোগ্য ও তা সংসদের জন্য অপমানজনক। সাংসদেরা সংসদে যাবেন, আইন প্রণয়ন করবেন, জনগণের ভালো-মন্দ নিয়ে আলোচনা করবেন, এটাই কাম্য। কিন্তু তাঁরা এক ধরনের অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত রয়েছেন, একে অপরের প্রতি অশালীন উক্তি করছেন, কখনো কখনো তাঁদের মধ্যে বিবাদ হাতাহাতির পর্যায়ে চলে যাচ্ছে। এমনকি তাঁরা পরস্পরকে তুই-তোকারি ও গালাগাল পর্যন্ত করছেন, যা কোনোভাবেই কাম্য নয়। গঠনমূলক আলোচনা-সমালোচনার পরিবর্তে তাঁরা নিজ নিজ দলের প্রয়াত দুই নেতার প্রশস্তি রচনা করছেন, এক দল আরেক দলের নেতার প্রতি অকথ্য ভাষায় বিষোদ্গার করছে। বঙ্গবন্ধু আর বাংলাদেশ যেমন সমার্থক, তেমনি মেজর জিয়ার অবদানকে খাটো করে দেখারও কোনো অবকাশ নেই। কিন্তু এ দুই নেতাকে নিয়ে তাঁদের অনুসারীরা যা করছেন, তা শুধু হাস্যকরই নয়, জাতির জন্য ধ্বংসাত্মকও বটে। ব্যক্তির আচার-আচরণ ও কাজকর্মে প্রকাশ পায় তাঁর মানসিকতা ও ব্যক্তিত্ব কতটুকু উন্নত, তিনি জাতির জন্য তথা জনগণের জন্য কী ও কতটুকু ভালো কাজ করতে পারেন। কিছু সাংসদের আচার-আচরণ, কথাবার্তা শুনে আমরা তাঁদের মানসিকতা কতটুকু উন্নত, তা সহজেই অনুমান করতে পারি। একজন সাংসদ তাঁর সুন্দর ব্যক্তিত্ব ও গঠনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দলের ভাবমূর্তি যেমন উজ্জ্বল করতে পারেন, তেমনি জাতির উন্নয়নেও অবদান রাখতে পারেন। অন্যদিকে সাংসদ তাঁর ধ্বংসাত্মক আচরণ ও কর্মকাণ্ডের মাধ্যমে দলের যেমন বারোটা বাজাতে পারেন, তেমনি জাতিরও দুর্ভাগ্যের কারণ হতে পারেন। তাই সাংসদদের প্রতি আবেদন, আপনারা কথাবার্তায় শালীনতা বজায় রাখুন, তোষামোদি ভাব পরিহার করুন, দেখবেন জনগণ আপনাদের ভালোবেসে কাছে টেনে নেবে, বাহবা দেবে। কাজী শেখ ফরিদবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।পক্ষীরাজ‘ছুটির দিনে’ ৬ মার্চ সংখ্যায় মনসুর সরকার নামের এক পক্ষীরাজের সঙ্গে আমাদের পরিচয় ঘটেছে। বিশাল হূদয়ের অধিকারী এই মনসুর সরকার। প্রচারবিমুখ এমন মানুষ নীরবে-নিভৃতে সাধ্যমতো চেষ্টা করে অটুট রাখেন মানুষ ও প্রকৃতির মেলবন্ধন। পাখি আমাদের বন্ধু, পাখিদেরও ভালোবাসুন—এসব গালভরা কথা, বক্তৃতা আমরা সুযোগ পেলেই ওগরে দিই, আর মনসুর সরকাররা তা কাজে প্রমাণ করেন। শত প্রতিকূলতা উপেক্ষা করে তিনি নিজ এলাকাকে পাখিদের অভয়াশ্রম হিসেবে গড়ে তোলার নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আশা করি, পাখিদের প্রতি তাঁর এই মমত্ববোধ চোখ খোলে দেবে অনেক বিবেকহীন পাখি শিকারীর। পাখিদের প্রতি তাঁর অসীম ভালোবাসার আরও পরিসরে বিস্তার ঘটানোর জন্য প্রয়োজন পৃষ্ঠপোষকতা, সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও সহযোগিতা। তবেই এ দেশ হয়ে উঠবে তাঁর সেই স্বপ্নরাজ্য—পাখিদের অভয়াশ্রম। আসুন, আমরাও আমাদের অবস্থান থেকে সেই স্বপ্নরাজ্য বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ হই।সাদেক আহমেদ, শিক্ষার্থীসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।