চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোমিওপ্যাথিবিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সারা বিশ্বে সর্বাধিক প্রচলিত চিকিৎসা-পদ্ধতিগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে হোমিওপ্যাথি। বাংলাদেশের অধিকাংশ মানুষ হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা নিয়ে থাকে। অসহায় গরিব মানুষ হোমিওপ্যাথিক ডাক্তারদের মাধ্যমে স্বল্পমূল্যে সুচিকিৎসা পায়। বাংলাদেশে হোমিওপ্যাথির উন্নয়নের জন্য ‘বাংলাদেশ হোমিওপ্যাথিক অধ্যাদেশ ১৯৮৩’-কার্যকর রয়েছে। দেশে বর্তমানে ৩৮টি মেডিকেল কলেজে ডিপ্লোমা-ইন-হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (ডিএইচএমএস) কোর্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে দুটি মেডিকেল কলেজে ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএইচএমএস) কোর্স চালু আছে। এসব মেডিকেল কলেজ থেকে প্রতিবছর কয়েক হাজার শিক্ষার্থী পাস করে চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করছেন।কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এ দেশে হোমিও চিকিৎসকদের সরকারি চাকরির কোনো সুযোগ নেই। ইদানীং টেলিভিশন ও সংবাদপত্রের মাধ্যমে হোমিওপ্যাথিক ডাক্তারদের সরকারি হাসপাতালে নিয়োগ-সংক্রান্ত সংবাদ জানা যায়। এটি খুবই আশার কথা। বর্তমান সরকার পাঁচ বছর মেয়াদি কমিউনিটি ক্লিনিক প্রকল্পের মাধ্যমে ১০ হাজার ৭২৩টি ক্লিনিক সংস্কার এবং দুই হাজার ৭৭৭টি নতুন ক্লিনিক তৈরির উদ্যোগ নিয়েছে।স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ, কমিউনিট ক্লিনিক প্রকল্পে হোমিওপ্যাথিকে অন্তর্ভুক্ত করে নতুন ক্লিনিকগুলো হোমিওপ্যাথিক কমিউনিটি ক্লিনিক হিসেবে চালু করুন।এ এস এম ফয়সাল, চট্টগ্রাম।পরিবেশ নষ্ট হওয়াপ্রথম আলোর ১২ মার্চ সংখ্যার চারের পাতায় ‘ছাত্রীরা আবাসিক এলাকায় থাকলে পরিবেশ নষ্ট হয়’ শিরোনামের প্রতিবেদনটি পড়ে মর্মাহত হলাম। এ প্রতিবেদনটি পড়ে বারবার মনে প্রশ্ন জাগল—আমরা এ কোন সমাজে বাস করছি? ছাত্রীরা কোনো এলাকায় থাকলে সে এলাকায় যেখানে শিক্ষার পরিবেশ সৃষ্টি হওয়ার কথা, সেখানে ছাত্রীরা আবাসিক এলাকায় থাকলে পরিবেশ নষ্ট হয় আমাদের সমাজের প্রভাবশালীদের একথা বলাটা কতটুকু যুক্তিসঙ্গত? এ ধরনের মানসিকতার অধিকারী শিক্ষিত জ্ঞানপাপীদের ধিক্কার জানাই।এ ধরনের মানসিকতার অধিকারীদের শুভবুদ্ধির উদয় হোক, এ কামনা করি।বশির আহমদআম্বরখানা, সিলেট।সহিংসতাআমি বায়ান্নর ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ দেখিনি। আমি মুগ্ধ হয়ে ভেবেছি, কী অসীম সাহসিকতার সঙ্গে আমাদের পূর্বপুরুষেরা সব প্রতিবন্ধকতা মোকাবিলা করেছেন। দেশ ও ভাষার জন্য প্রাণ দিয়েছেন। কত-শত রক্ত আর চোখের পানি দিয়ে বাংলার মানচিত্র অঙ্কিত হয়েছে, বাংলার বর্ণমালা রঞ্জিত হয়েছে। কিন্তু আজ ভাবতে কষ্ট হচ্ছে, যে দেশের মানুষ একসময় পাকিস্তানিদের হাতে অত্যাচারিত হয়েছিল, এখনো সাধারণ মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে রাজনৈতিক-সহিংসতার শিকার। এখনো সাধারণ ছাত্রদের প্রাণ দিতে হয়, এখনো একাত্তরের ঘাতক দালালদের কালো ছায়া পূর্ব দিগন্তের রক্ত লাল সূর্যকে ঢেকে দেয়। চরম ধিক্কারজনক ব্যাপার এই যে পার্বত্য চট্টগ্রামের সহজ-সরল মানুষের জীবন রক্ষায় আমরা সচেষ্ট নই। একটি স্বাধীন-সার্বভৌম দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠী আদিবাসীদের জীবন আজ চরম সংকটাপন্ন। যে দেশের মানুষ সব সময় অন্যায়-অবিচার রোধে সচেষ্ট, সে দেশের মানুষ চরম হিংস্রতার পরিচয় দিয়েছে। এ ধরনের পাহাড়ি-বাঙালি দাঙ্গা সৃষ্টির পেছনে নিশ্চয়ই কোনো বড় অপশক্তির ভূমিকা আছে। সেই সঙ্গে সরকারের সুশৃঙ্খল প্রচেষ্টার দাবি জানাচ্ছি। শিক্ষাঙ্গনে সহিংসতা প্রতিরোধ, আদিবাসীদের অধিকার রক্ষা এবং একাত্তরের ঘাতক দালালদের বিচার—এই তিনটি পদক্ষেপ বর্তমান প্রেক্ষাপটে সরকারকে চাতুর্যের সঙ্গে গ্রহণের অনুরোধ করছি।দীপা বড়ুয়া, খুলনা।চার লেনের মহাসড়কঢাকা-চট্টগ্রাম চার লেনের জাতীয় মহাসড়ক সরকার-নির্ধারিত পথ তথা ঢাকা-গৌরীপুর-কচুয়া-হাজীগঞ্জ-লাকসাম-নাঙ্গলকোর্ট-রামপুর-চট্টগ্রাম রুটে বাস্তবায়ন করা হলে বৃহত্তর চট্টগ্রাম ছাড়াও লক্ষ্মীপুর, চাঁদপুর ও নোয়াখালী জেলার প্রায় দেড় কোটি লোক সরাসরি উপকৃত হবে। তদুপরি ঢাকা-চট্টগ্রাম চার লেনের জাতীয় মহাসড়কের সরকার-নির্ধারিত রুটের সঙ্গে লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক বাস্তবায়ন করে সংযোগ স্থাপন করা হলে পরোক্ষভাবে উপকৃত হবে ভোলা ও বরিশাল জেলার আরও প্রায় এক কোটি মানুষ। বর্তমানে লক্ষ্মীপুর, চাঁদপুর ও নোয়াখালী জেলার লোকজনকে ঢাকা যেতে ৭০ থেকে ৮০ কিলোমিটার ঘুরে কুমিল্লা হয়ে যেতে হয়। এ তিনটি জেলার মানুষকে ঢাকা যেতে দুই ঘণ্টা সময় বেশি ব্যয় করতে হয়। এই রুটে চার লেনের ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক নির্মাণ করার পদক্ষেপ গ্রহণ সরকারের একটি সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত। কিন্তু একটি মহল সরকারের এ পদক্ষেপকে বানচালের অপচেষ্টা চালাচ্ছে। তারা চাচ্ছে, বিদ্যমান ঢাকা-চট্টগ্রাম রুটে চার লেনের জাতীয় মহাসড়ক বাস্তবায়ন, যা মোটেও সমীচীন নয়। তাদের এ দাবি অযৌক্তিক। তাই সরকারকে এ হীন গোষ্ঠীর অশুভ তত্পরতায় কর্ণপাত না করে, জনগণের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে, সরকার-নির্ধারিত পথে ঢাকা-চট্টগ্রাম চার লেনের জাতীয় মহাসড়ক বাস্তবায়ন করার জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক বাস্তবায়নেরও জোর দাবি জানাচ্ছি। ফয়সাল হাসান, লক্ষ্মীপুর।