চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের ক্ষতিপূরণবাংলাদেশে বর্তমানে পোশাক খাত হলো রপ্তানি আয়ের প্রধান উত্স। কিন্তু এই খাতের শ্রমিকদের প্রতি অবহেলা, অন্যায় দেখে আমরা হতবাক। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে পরিণত করার যে অঙ্গীকার বর্তমান সরকার করছে, তাতে পোশাক শিল্পের শ্রমিকদের প্রতি এই বৈরী আচরণ বড় অন্তরায়।২৫ লাখের অধিক শ্রমিকের জনশক্তি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পোশাক শিল্পের সঙ্গে জড়িত। যাঁদের আয়ের ওপর তাঁদের পরিবার নির্ভরশীল। পোশাক শিল্পের শ্রমিকদের হাতের পরশ আমাদের পোশাক শিল্পকে এতদূর এগিয়ে এনেছে। এ দেশের কি দায়িত্ব নেই, তাঁদের জীবনের ক্ষতিপূরণের ব্যবস্থা করা?বর্তমানে পোশাক শিল্পে প্রত্যক্ষভাবে যত শ্রমিক জড়িত, তাঁদের প্রত্যেকের জন্য পোশাক কারখানার মালিক দ্বারা বাধ্যতামূলকভাবে দুর্ঘটনা-বিমা করার ব্যবস্থা এবং সেই সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বেতন প্রদানের ব্যবস্থা করা প্রয়োজন। এটা করলে পোশাক শিল্প গতিশীল হবে।বর্তমান সরকার পোশাকসহ বিভিন্ন খাতের রপ্তানি আয় বৃদ্ধির জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। আমার মনে হয়, সরকার যদি দেশের পোশাক শ্রমিকদের জন্য দুর্ঘটনা-বিমা এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বেতন পরিশোধের ব্যবস্থা করে, তবে সেটা পোশাক শিল্প বিকাশে সহায়ক হবে। সেই সঙ্গে পোশাক শিল্পে ক্রমবর্ধমান দুর্ঘটনা ও অনিয়ম নিরসনের অন্যতম সহায়ক হিসেবে বিবেচিত হবে।নাসরিন নেছাকল্যাণপুর, ঢাকা।শুধু বলার আছে৫ মার্চ প্রথম আলোয় খাদ্য অধিদপ্তরের নিয়োগপ্রক্রিয়া নিয়ে একটি প্রতিবেদনে প্রকাশিত হয়। এর আগেও বিষয়টি নিয়ে কয়েকটি পত্রিকা খবর প্রকাশ করেছে। এমনকি লিখিত পরীক্ষার ফলাফলের আগে প্রধানমন্ত্রী পর্যন্ত এ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করার কথা বলেছিলেন। কিন্তু তার পরও কিছু হয়নি। বিষয়টা এমন, ‘মারো আর ধরো পিঠে বেঁধেছি কুলো, বকো আর ঝকো কানে দিয়েছি তুলো’। এ থেকে এটা বোঝা যায়, তাঁরা কম ক্ষমতাধর নন।অধিদপ্তরের প্রধানের বক্তব্য আমরা জেনেছি। দেড় মাস পরও কেন মৌখিক পরীক্ষার ফলাফল তাঁর কাছে পৌঁছায়নি, তিনি তাঁর মতো করে বলেছেন। কোনো অধিদপ্তর বা সংস্থার প্রধান কখনোই তাঁর অধিদপ্তর বা সংস্থার দোষ স্বীকার করে কোনো মিডিয়াতে বিবৃতি দেবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যারা ভুক্তভোগী তারা ভালো করেই জানি, বিষয়টা কত ঘোলাটে। অর্থের বিনিময়ে চাকরি যেন স্বাভাবিক হয়ে যাচ্ছে। আজ প্রথম আলো লিখল, দুই দিন পর পুরোনো হয়ে যাবে। আর কিছু হবে না। এজন্যই এত কিছু হতে পারছে। আসলে আমাদের মতো আমজনতার শুধু বলার আছে। এভাবে আর কত দিন চলবে!নাম প্রকাশে অনিচ্ছুকবেজপাড়া, যশোর।জাতীয় বিশ্ববিদ্যালয়২০০৩-০৪ শিক্ষাবর্ষের তিন বছরমেয়াদি স্নাতক (পাস) পরীক্ষা ২০০৭-এ উত্তীর্ণ হয়ে আমরা ২০০৭-০৮ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর প্রথম পর্বে অধ্যয়ন করছি। ভর্তির পর প্রায় দুই বছর অতিবাহিত হয়ে গেছে। কিন্তু আমাদের স্নাতকোত্তর প্রথম পর্বের ফরম পূরণ কিংবা পরীক্ষার তারিখ—কোনোটিই পড়েনি। অথচ ২০০৩-০৪ শিক্ষাবর্ষে যারা স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি হয়েছিল তারা আমাদের এক বছর আগে স্নাতকোত্তর শেষ পর্বে ভর্তি হতে যাচ্ছে এবং ৩০তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। আমরা কেন তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারব না? বিপুল সংখ্যক শিক্ষার্থীর ভবিষ্যত্ জীবনের কথা চিন্তা করে ২০০৭-০৮ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর প্রথম পর্বের ফরম পূরণ, পরীক্ষার তারিখ নির্ধারণ ও তিন বছর মেয়াদি স্নাতক (পাস) ডিগ্রি অর্জনকারীদের আগামী ৩০তম বিসিএসে অংশগ্রহণের অনুমতিদানে জাতীয় বিশ্ববিদ্যালয় ও পিএসসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. সাইদুল ইসলামবগুড়া।