চিড়িয়াখানায় প্রাণঘাতী রোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষয়টি উদ্বেগের। কারণ ইয়েন ট্রিপানোসোমিয়াসিস নামে যে জীবাণুঘটিত রোগে আক্রান্ত হয়েছে, সেই একই রোগে গত ২৩ মে মারা গেছে তার বড় ভাই ‘টোকিও’। ওর বয়স হয়েছিল প্রায় ১০ মাস। শনিবার প্রথমআলোয় প্রকাশিত এক প্রতিবেদন বলছে, টোকিওর মৃত্যু ও ইয়েনের অসুস্থতায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ দুশ্চিন্তায় পড়েছে।

প্রশ্ন হচ্ছে, টোকিও ট্রিপানোসোমিয়াসিসে আক্রান্ত হওয়ার পর প্রয়োজনীয় চিকিৎসা যথাযথভাবে পেয়েছিল কি না। পেয়ে থাকলে তার মৃত্যু ঘটল কেন? এই রোগে আক্রান্ত হওয়ার মানেই কি অবধারিত মৃত্যু? তা যদি হয়, তাহলে কি টোকিওর মতো ইয়েনও মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছে? চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রথমআলোকে বলেছে, ১২ সদস্যের এক মেডিকেল বোর্ড গঠন করে ইয়েনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তা সত্ত্বেও কেন ইয়েনের অবস্থার উন্নতি হচ্ছে না?

১৯৯০ সালে একই রোগে আক্রান্ত হয়ে ঢাকা চিড়িয়াখানার চারটি বাঘ মারা গিয়েছিল। অর্থাৎ আমাদের চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে এই ট্রিপানোসোমিয়াসিস রোগটি সম্পূর্ণ অপরিচিত নয়। তাহলে এই রোগ থেকে চিড়িয়াখানার বাঘ ও অন্যান্য প্রাণীর সুরক্ষা নিশ্চিত করতে এবং কোনো প্রাণী এ রোগে আক্রান্ত হলে সেটিকে যথাসময়ে যথাযথভাবে চিকিৎসা দিয়ে সারিয়ে তোলার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কি না? আক্রান্ত ইয়েন কি সুচিকিৎসা পাচ্ছে? এসব বিষ​েয় তদন্ত হওয়া প্রয়োজন।

কারও জবাবদিহির ঊর্ধ্বে থাকার সুযোগ নেই।