ছাত্রলীগের হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৮ জানুয়ারি প্রথম আলোয় প্রকাশিত ‘হল দখলমুক্ত করার দাবির মিছিলে ছাত্রলীগের হামলা’ শিরোনামের খবরটি পড়ে খুবই ব্যথিত হলাম। কয়েক বছর ধরে একই চিত্র দেখছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যখনই বেদখল হওয়া হলগুলো উদ্ধারের জন্য মিছিল, মানববন্ধন অথবা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে যান, তখনই ক্ষমতাসীন দলের সহযোগী ছাত্রসংগঠন বাধা হয়ে দাঁড়ায়। সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ যেখানে জড়িত, সেখানে তাঁদের সঙ্গে একাত্মতা ঘোষণা না করে কেন তারা বিরুদ্ধে দাঁড়ায়? এর রহস্য কী? প্রশাসন ছাত্রলীগ ও পুলিশ দ্বারা শিক্ষার্থীদের হামলা, মামলা, মুচলেকা, ভর্ৎসনা ইত্যাদি দিয়ে ভয় দেখিয়ে যাচ্ছে। প্রশাসন ও ছাত্রলীগের কাছে অনুরোধ, সাধারণ শিক্ষার্থীদের হল উদ্ধারের আন্দোলনে বাধা না দিয়ে পাশে এসে দাঁড়ান।মোহাম্মদ আলমগীর হোসেনশিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।