জনমনে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেকে দুর্ভাগা মনে করছি ১৬ কোটি মানুষের একজন হিসেবে আর এ দেশে জন্মগ্রহণ করে। আমাদের গর্ব করার মতো এক অতীত ইতিহাস ছাড়া আর কিছুই নেই। আমরা নির্যাতিত, হতভাগ্য, বঞ্চিত নামমাত্র নাগরিক। সরকারের দুই-চারজন মন্ত্রীর ভুল তথ্য ও ব্যাখ্যার জন্য বড়জোর কয়েক লাখ মানুষ বিভ্রান্ত হবে। সরকারের ভুলে কী পরিমাণ কাফফারা দিতে হয়, তার উৎকৃষ্ট উদাহরণ হলো পদ্মা সেতুর জন্য অর্থায়ন আটকে যাওয়া। ৪০ বছর ধরেই জনগণ সেই কাফফারা দিয়ে আসছে। তারা প্রতি নির্বাচনেই পছন্দের দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনে এবং প্রতারিত হয়।দেশের একি হাল! যেদিকে তাকাই, সেদিকেই অন্ধকার— টিপাইমুখ বাঁধ, রাজধানী দুই ভাগ, পদ্মা সেতু নির্মাণ, শেয়ারবাজারে লুটপাট, নাম বদলানোর অস্থিতিকর পরিস্থিতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, ডিজিটাল নামে হয়রানিকর যোগাযোগব্যবস্থা, দুর্নীতি, দলীয়করণ রাজনীতি, হরতালে স্থবির দেশ, গুপ্তহত্যা, পুলিশের হাতে সাংবাদিক নির্যাতন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য ‘সাংবাদিকদের পুলিশ থেকে নিরাপদ দূরত্বে থাকা’ এবং ১০ জুন বিরোধী দলের আলটিমেটাম নিয়ে জনমনে উদ্বেগ। এত কিছুর পরও কেন আপামর জনতা আজ নীরব? মানুষ কবে জাগবে?দীন মোহাম্মদপশ্চিম রামপুরা, ঢাকা।