নীলফামারী জেলা শহর থেকে জলঢাকা উপজেলা শহরের মধ্যে সংযোগ সড়কটি সংকীর্ণ ও জনসাধারণের চলাচলের জন্য বর্তমানে অপ্রতুল হয়ে দাঁড়িয়েছে। সড়কটি এক লেন, যা দিয়ে কোনোমতে একটি গাড়ি চলাচল করতে পারে। দুটি গাড়ি পারাপারের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। রাস্তাটি সরু ও সংকীর্ণ হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটে। রাস্তাটি দিয়ে জেলা শহর থেকে জলঢাকা-তিস্তা ব্যারাজ-পাটগ্রাম-বুড়িমারী রুটে অসংখ্য গাড়ি চলাচল করে।আবার নীলফামারী-কিশোরগঞ্জ হয়ে অসংখ্য গাড়ি রংপুর শহরে যাতায়াত করে। অফিসসহ বিভিন্ন কাজে জলঢাকা, কিশোরগঞ্জ ও ডিমলা উপজেলার পূর্ব অংশের লাল লাখ মানুষ এ রাস্তাটি দিয়ে নীলফামারী জেলা শহরে যাতায়াত করে। কিন্তু যে হারে জনগণ ও গাড়ি সড়কটি দিয়ে চলাচল করে, সে তুলনায় তা সম্প্রসারণ করা হয়নি।তাই নীলফামারী-জলঢাকা ২৩ কিলোমিটার সড়কটি সম্প্রসারণ করে দুই লেনে উন্নীত করার আবেদন জানাচ্ছি।মো. জিয়াউর রহমানশিমুলবাড়ী বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ, জলঢাকা, নীলফামারী।