জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষাকে সম্প্রসারণ করে দেশের বৃহৎ জনগোষ্ঠীর একটা অংশকে স্বল্প খরচে উচ্চশিক্ষিত মানবসম্পদে উন্নীত করা। ওই বিশ্ববিদ্যালয় অধীন কলেজগুলোয় যোগ্য ও প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক, অবকাঠামো ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধার সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের গুণগত মান নিয়ে শঙ্কিত হওয়ার মতো। সেশনজটের কারণে সময়মতো পরীক্ষা নেওয়া ও ফলাফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থীদের ছাত্রজীবন দীর্ঘায়িত হচ্ছে। ফলে শিক্ষার্থীরা চাকরি ও ভবিষ্যৎ জীবন নিয়ে চরম অনিশ্চয়তা ও হতাশায় ভুগছে এবং তাদের পারিবারিক ক্ষেত্রেও এর ক্ষতিকর প্রভাব পড়ছে।জাতীয় বিশ্ববিদ্যলয়ের অধীন কলেজগুলোর সব শিক্ষক-কর্মচারীর নিয়োগ-বদলি এবং শিক্ষার যাবতীয় ব্যয়ের শতভাগ সরকার বহন করে। অথচ শুধু ভর্তি ও পরীক্ষাসংক্রান্ত কাজের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসনের নামে দেওয়া হয়েছে পূর্ণ ক্ষমতা।এ অবস্থায় দেশের উচ্চশিক্ষার বৃহত্তর স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান কাঠামোর পুনর্গঠন করে এর প্রশাসনিক দায়িত্ব, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোর মতো কয়েকটা অঞ্চলে বিভক্ত করে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে নেওয়া হোক। তাহলে শিক্ষা বোর্ডগুলোর যাবে। বিষয়টি শিক্ষামন্ত্রী এবং শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি।মো. আবুল হোসেন সরকারঝাউতলা, কুমিল্লা।