জিপিএ-৫ প্রাপ্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাস নম্বর পাচ্ছেন না জিপিএ-৫ প্রাপ্তরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের একটি বড় অংশ উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় নম্বর পাচ্ছেন না।লেখাটির দিকে চোখ আটকে গেল। তার কারণ অবশ্য নিজে শিক্ষকতা পেশায় নিয়োজিত, তার ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। গলদটা কোথায়? শুধু ভর্তি পরীক্ষায় পাস নয়, শ্রেণী-উপযোগী সঠিক জ্ঞানে কি তারা পরিপক্ব হতে পারছে? এখন শতভাগ পাসের ছড়াছড়ি। এক যুগ আগেও এমনটা হয়নি। তার অর্থ দেশ শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। শুধু হারিয়ে যাচ্ছে মেধাবীরা। আসলে কি আমরা মেধার বিকাশ ঘটাতে পারছি? নাকি শুধু শতভাগ পাসের পেছনে ছুটছি? কত কম পড়ে কত কৌশল অবলম্বন করে অধিক নম্বর পাওয়া যায়, তারই যেন প্রতিযোগিতা। পড়ালেখা আত্মস্থ করার বিষয়। আর লেখাপড়ার ভিত তৈরি হয় প্রাথমিক বিদ্যালয়ে। তাই শুরুটা এখান থেকে করতে হবে। দায়িত্বশীল কর্তাব্যক্তিদের ভাবার এবং কিছু করার সময় এখনই। শুধু শতভাগ পাস আর জিপিএ-৫ কোনো শিক্ষাব্যবস্থার মূল্যায়ন হতে পারে না। হয়তো সময়ক্ষেপণ হলে জাতি অনেক শিক্ষিত (সার্টিফিকেটধারী) শিক্ষার্থী পাবে; কিন্তু প্রকৃত মেধাবী হারাবে। তাই ছাত্রদের যথেষ্ট পড়ার সুযোগ থাকতে হবে—শুধু পাঁচ ক্লাসে ছয়খানা পরীক্ষা নয়। পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য শিক্ষকদের যথেষ্ট সময় দিতে হবে। মেধাবী শিক্ষক তৈরিতে নীতিনির্ধারকদের চিন্তা করে প্রকৃত ব্যবস্থা নিতে হবে। শারমিন রহমাননবাবগঞ্জ, ঢাকা।