জুডিশিয়াল সার্ভিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ জুন ২০১২ ৬ষ্ঠ বিজেএস (সহজকারী জজ) লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। ৪৮২ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও অনেকেই মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন না, কারণ জুডিশিয়াল সার্ভিসে যুক্ত হওয়া নতুন একটি শর্ত। বার কাউন্সিলের সার্টিফিকেটের শর্তের কারণে বিচারক হওয়ার স্বপ্ন অনেকের ম্লান হয়ে গেছে। বিজেএস ১১০০ নম্বরের (প্রিলি+লিখিত) পরীক্ষায় পাস করা সত্ত্বেও বার কাউন্সিলের ১০০ নম্বরের পরীক্ষায় পাস ভাইভায় অংশগ্রহণের মাপকাঠি হবে? বার কাউন্সিলের পরীক্ষার ফলের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা এবং ত্রুটি বিষয়ে সবারই জানা। আর বিজেএস পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি স্বচ্ছ, সঠিক এবং সবার কাছে গ্রহণযোগ্য। তাই এই লিখিত পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁরা নিঃসন্দেহে মেধাবী। তাই বার কাউন্সিলের শর্তটি শিথিল করে বিজেএস পরীক্ষার ফলাফলকেই প্রাধান্য দেওয়া উচিত। এতে প্রকৃত মেধার মূল্যায়ন হবে, বিচার বিভাগে মেধাবীদের পদচারণা ঘটবে।জুডিশিয়াল সার্ভিস কমিশনের কাছে বিনীত অনুরোধ, ৬ষ্ঠ বিজেএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সবাইকেই মৌখিক পরীক্ষা দেওয়ার দিন। শামস-উন-নাহার ফার্মপাড়া, চুয়াডাঙ্গা।