চা পান করতে পছন্দ করেন না, এমন লোকখুব কমই আছে। বাজারে খোলা আকারে টি-ব্যাগের চা-পাতা পাওয়া যায়। সেগুলো পাতলা একটি প্যাকেট দিয়ে মোড়ানো থাকে এবং একটি চিকন সুতা বাঁধা থাকে। সুতার এক প্রান্তে কোম্পানির স্টিকার লাগানো থাকে, আর অন্য প্রান্তে টি-ব্যাগ। টি-ব্যাগ একটি স্টাপলার পিন দিয়ে লাগানো থাকে। আমরা যখন টি-ব্যাগটি গরম পানিতে ডুবাই, তখন স্টাপলার পিনটিও পানিতে ডুবে যাচ্ছে, যা অস্বাস্থ্যকর। এতে চা পান করে উপকারের চেয়ে ক্ষতিই বেশি হচ্ছে। কেননা, এই স্টাপলার পিনে অনেক সময় মরিচা ধরে যায়। যখন টি-ব্যাগটি গরম পানিতে ডুবানো হচ্ছে, পিনে থাকা মরিচার গুঁড়া চায়ের সঙ্গে মিশে পাকস্থলীতে চলে যাচ্ছে, যা স্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকিস্বরূপ।তাই বিএসটিআই ও চায়ের কোম্পানিগুলোর প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি, টি-ব্যাগে স্টাপলার পিন ব্যবহার বন্ধ করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হোক।বাচ্চু ও লাবণী, ঢাকা।