পরিবেশদূষণ যেকোনো দেশের জন্যই একটি মারাত্মক সমস্যা। পরিবেশদূষণের ভয়াবহ পরিণামের কথা বিবেচনা করে পরিবেশ বিজ্ঞানীরা পরিবেশকে দূষণমুক্ত রাখতে চেষ্টা করে যাচ্ছেন। সরকারি-বেসরকারিভাবে নানা কর্মসূচিও গ্রহণ করা হচ্ছে। খোলা জায়গায় মলমূত্র ত্যাগ না করে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।সবার দৃষ্টি এড়িয়ে ট্রেনের মাধ্যমে নিয়মিত পরিবেশ দূষিত হচ্ছে। প্রতিটি ট্রেনের ভেতরে খোলা টয়লেট ব্যবহারের কারণে সারা দেশে রেললাইনের দুই পাশের পরিবেশ প্রতিনিয়ত দূষিত হচ্ছে। চারদিকে রোগবালাই ছড়িয়ে পড়ছে। এ দূষণ রোধ করা একান্ত অপরিহার্য এবংএটা মোটেই কঠিন কাজ নয়। সামান্য সদিচ্ছাই এ ব্যাপারে যথেষ্ঠ। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য মাননীয় রেলমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি।মো. রোকনুজ্জামানআনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ।