ট্রেনে পাথর নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ক্রমেই বাড়ছে। এতে ঘটছে হতাহতের ঘটনা। হুমকির মুখে পড়ছেন চালক থেকে গার্ড এবং এটেন্ডেন্টসহ যাত্রীরা। রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনসহ সারা দেশের চলমান ট্রেনগুলোয় পাথর ছুড়ে মারছে কিছু উচ্ছৃঙ্খল যুবক। শুধু মজা করার জন্য রেললাইনের পাশের বস্তিবাসী বা আড্ডা দেওয়া যুবক ও কিশোরেরা পাথর ছুঁড়ে মারছে। এতে কারও জীবন যে বিপন্ন হতে পারে, সে খেয়াল তাদের নেই। এ জন্য পাশের বস্তি বা গ্রামগুলোয় জনসচেতনতামূলক প্রচারণা চালানো জরুরি হয়ে পড়েছে। বিষয়টি রেল কর্তৃপক্ষ জানলেও কোনো ব্যবস্থা নেয়নি। চলন্ত ট্রেনে পাথর মারার ঘটনা সারা দেশে প্রতিনিয়ত ঘটছে। ট্রেনের গতি বেশি থাকায় পাথরগুলো জোরে আঘাত করে। এ কারণে চালক, গার্ড ও অ্যাটেনডেন্ট বা যাত্রীরা মারাত্মকভাবে আহত হচ্ছে। এ সমস্যা থেকে রক্ষা পেতে সচেতনতামূলক প্রচারণা চালানো ছাড়া কোনো উপায় নেই। এ বিষয়ে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।জাহেদুর রহমান ইকবালপুরানা পল্টন।