ডাকমন্ত্রীর প্রতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা ঢাকা শহরে পোস্টাল কলোনিতে ঝুঁকিপূর্ণ ভবনে মানবেতর জীবন যাপন করছি। মতিঝিল পোস্টাল কলোনি ও শান্তিনগর ডরমিটরি কলোনির কয়েকটি ভবনে অনুন্নত নির্মাণকাজের কারণে ভবনে ফাটল ধরেছে, ভেঙে পড়ছে। যেকোনো সময় ধসে পড়তে পারে। তা ছাড়া পোস্টাল কলোনির অধিকাংশ ভবনের আস্তর খসে পড়ছে। আস্তর পড়ে ইতিমধ্যে কয়েকজন আহত হয়েছে। ভবনের দুরবস্থা সম্পর্কে মৌখিক ও লিখিতভাবে আবেদন করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। মারাত্মক ঝুঁকির মধ্যে জরাজীর্ণ ভবনে আমাদের বসবাস করতে বাধ্য করা হচ্ছে। এই অমানবিক অবস্থা থেকে পরিত্রাণের জন্য ডাকমন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মো. রফিকপোস্টাল কলোনি, মতিঝিল, ঢাকা।