ঢাকা উত্তর সিটি নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তর সিটি করপোরেশন
ঢাকা উত্তর সিটি করপোরেশন

আমাদের স্থানীয় সরকার সংস্থাগুলোর নির্বাচনের অভিজ্ঞতা অম্লমধুর। অনেক স্থানীয় সরকার সংস্থার নির্বাচন সুষ্ঠু হয়েছে। আবার অনেক নির্বাচন নানা বিতর্কের সৃষ্টি করেছে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত কুমিল্লা ও রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে হবে। নির্বাচনে কোন দলের প্রার্থী জয়ী বা পরাজিত হলেন, সেটি কমিশনের বিবেচ্য বিষয় নয়। তাদের দায়িত্ব ভোটাররা যাতে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেটি নিশ্চিত করা। তবে সেই কাজটি করতে হলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রার্থী তথা তাঁদের পেছনে থাকা রাজনৈতিক দলগুলোর সক্রিয় সহায়তা প্রয়োজন।

আগামী বছরটিকে বলা হয় নির্বাচনের বছর। ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচন দিয়ে সেই যাত্রা শুরু হবে। অতএব, কেবল ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটার নন, সারা দেশের মানুষই চান নির্বাচনটি অবাধ ও সুষ্ঠু হোক। আমাদের নির্বাচনী সংস্কৃতিতে নতুন ধারা ফিরে আসুক।