ঢাকায় থাকি চালু হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো পত্রিকায় প্রতি রোববার ‘ঢাকায় থাকি’ প্রতিবেদন নামে আলাদা একটি সাপ্তাহিক প্রতিবেদন কাগজ প্রকাশিত হতো। এতে ঢাকার আশপাশে বিভিন্ন সমস্যা জনগণ জানাতে পারত এবং এতে সমস্যার সমাধান হতো। কিন্তু পাঁচ সপ্তাহ ধরে ঢাকায় থাকি প্রকাশিত হচ্ছে না। কেন হচ্ছে না তার কারণও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়নি। আমরা চাই, পুনরায় ‘ঢাকায় থাকি’ বিভাগটি নিয়মিত প্রকাশ করা হোক। এতে আমরা আমাদের মত প্রকাশ করতে পারব। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দেবে।মো. নাসির উদ্দিনশেখ বোরহানুদ্দীন কলেজ, ঢাকা।