প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ৩০ অক্টোবর ২০১২ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ‘সহকারী পরিচালক’ পদে পিএসসিতে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। আমরা মৌখিক পরীক্ষা দিতে গিয়ে কয়েক জনের হাতে ব্যুরোর কিছু কাগজপত্র দেখতে পেলাম এবং শুনতে পেলাম, এঁরাই নাকি চাকরি পাবেন। মৌখিক পরীক্ষা শেষে তাঁদের কয়েকজনের কাছে শোনা গেল, সোমবার অর্থাৎ ৫ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশিত হবে, বাস্তবে ঘটেছে তাই। কারা চূড়ান্তভাবে নির্বাচিত হলো, তা-ও জানা গেল। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে, পিএসসির বোর্ডের ফলাফল ঝোলানো হয়নি এবং ৬ নভেম্বর বেলা তিনটার সময় পিএসসির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। বিষয়টি যথাযথভাবে তদন্ত হওয়া প্রয়োজন। মো. ফিরোজ আহমেদ কামারখন্দ, পলাশবাড়ী, গাইবান্ধা।