তরল দুধের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরল দুধ অতিপ্রয়োজনীয় পণ্যের একটি। দুধ ছাড়া একটি দিনও চলা দুরূহ। বিশেষ করে, যে পরিবারে শিশু রয়েছে, সেই পরিবারে দুধ অপরিহার্য। তা ছাড়া প্রাত্যহিক জীবন দুধবিহীন, তা ভাবাই যায় না।পবিত্র ঈদে ঘরে ঘরে মিষ্টান্ন তৈরির মহোৎসব চলে। ঈদ উপলক্ষে শহরে দুধের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়। এ সুযোগ কাজে লাগিয়ে মিল্ক ভিটাসহ প্যাকেটজাত বিভিন্ন তরল দুধ কোম্পানির সরবরাহকারীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে খুচরা বিক্রেতাদের কাছে বেশি মূল্যে দুধ বিক্রি করেন। তাঁদের কাছ থেকে দোকানিরা কিনে মনমতো দামে বিক্রি করেন। এবার ঈদের তিন দিন আগে থেকে ঈদ-পরবর্তী তিন দিন পর্যন্ত প্রতি লিটার দুধ বিক্রি হয়েছে ৭৫ থেকে ৮০ টাকায়। অথচ স্বাভাবিক সময়ে তা ৫৮ টাকায় বিক্রি করা হয়। ঢাকা শহরসহ বিভাগীয় বা জেলা সদরগুলোতেও এ কারসাজির ব্যতিক্রম ঘটেনি নিশ্চয়ই। গ্রাহককে প্রতি লিটার দুধের জন্য বাড়তি দাম দিতে হয়েছে ২০-২২ টাকা। ঈদ বকশিশের নামে এমন মূল্য-বিড়ম্বনার জাঁতাকলে ফেলা হয়েছিল লাখো গ্রাহককে। ভবিষ্যতে উৎসব উপলক্ষে এমন কারচুপি বন্ধে সংশ্লিষ্ট দুধ কোম্পানিগুলোসহ সরকারকে এর প্রতিকার করার অনুরোধ করছি। আবদুল বাছেদসেন্ট্রাল রোড, ধানমন্ডি, ঢাকা।