তরুণদের সামাজিক উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক হাজার সামাজিক উদ্যোগের ওপর পরিচালিত ব্রিটিশ কাউন্সিলের ওই জরিপ জানাচ্ছে, সামাজিক উদ্যোগের বেলায় দক্ষিণ এশিয়ার মধ্যে তারুণ্যের সমাগম বেশি বাংলাদেশে। কোনো সামাজিক সমস্যার সমাধানের জন্য নেওয়া ব্যবসায়িক উদ্যোগগুলোকে বলা হচ্ছে সামাজিক উদ্যোগ। এ ধরনের উদ্যোগে উদ্যোক্তারা ব্যক্তিগত মুনাফা না নিয়ে প্রতিষ্ঠানে তা পুনর্বিনিয়োগ করেন এবং সমস্যা সমাধানের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করে থাকেন। সেবামূলক কর্মসূচি পরিচালনা এর বড় এক দিক।

তরুণেরাই এ ধরনের উদ্যোগে বেশি আগ্রহী হচ্ছেন। এর ইতিবাচক সাড়ার পেছনে রয়েছে বাংলাদেশের জনসংখ্যাকাঠামোর গুণগত পরিবর্তন। জনসংখ্যার বড় অংশই এখন তরুণ। জনসংখ্যা বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদেরা একে বলছেন ‘পপুলেশন ডিভিডেন্ড’ বা জনসংখ্যা-সুবিধা। এই পরিস্থিতিতে কাজ করা মানুষের সংখ্যা কাজ না-করা মানুষের চেয়ে বেশি থাকে। বাংলাদেশে এখন অন্যের উপার্জনের ওপর নির্ভরশীল মানুষের সংখ্যাও কম। প্রতি তিনজন মানুষের দুজনই উপার্জন করে।

আমরা মনে করি, সামাজিক উদ্যোগ আরও প্রসারিত করার সুযোগ রয়েছে। দেশের ভেতর থেকেই সেবামূলক কাজের তহবিল সংগ্রহের সুযোগ আগের চেয়ে বেড়েছে বলে জানানো হয়েছে এক গবেষণা প্রতিবেদনে। তরুণেরা আরও বেশি করে যাতে এ ধরনের উদ্যোগের ভরসা পান, তার অনুকূল বাতাবরণ সৃষ্টিতে সরকার বিভিন্নভাবে সহায়তা করতে পারে। গণমাধ্যমও পারে এমন উদ্যোগের প্রেরণা জুগিয়ে যেতে, সফলতার চিত্র দেশবাসীর কাছে তুলে ধরতে। দেশে যে কর্মসংস্থানের অভাব রয়েছে, তার কিছুটা এসব উদ্যোগের মাধ্যমে পূরণ করা যায়।