তাঁরাও ব্যাংক থেকে মুখ ফেরাতে বাধ্য হবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।অন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মাঠে নামবশাহবাগের গণজাগরণ মঞ্চের সঙ্গে জড়িত ও ব্লগার অ্যান্ড অ্যাকটিভিস্ট ফোরামের আহ্বায়ক ইমরান এইচ সরকার প্রথম আলোকে এ কথা বলেছেন। এ সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে তসলিমা আকতার লিখেছেন: অনেক ধন্যবাদ তরুণ প্রজন্মকে। অপেক্ষা সেই মুহূর্তের জন্য যখন তারা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। আমাদের বাংলাদেশ উন্নতির দিকে যাবে। আমরা তোমাদের সঙ্গে আছি। এগিয়ে যাও।মোফাচ্ছেল উদ্দিন আহমেদ: আপনাদের ওপর আমার আস্থা আছে। তবু অনুরোধ করব, ছাত্রদলের সমর্থকদের বোঝানোর চেষ্টা করুন। ছাত্রদলের সমর্থকদের বিশাল একটা অংশ রাজাকারবিরোধী। একটা বিশেষ কারণে তারা আপনাদের সঙ্গে আসতে পারছে না। এদের সুযোগ দিন।ফ্রিল্যানসার তরুণদের অ্যাপ্লিকেশন ‘আমার বাংলা ভাষা’একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে নিয়ে তৈরি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ‘আমার বাংলা ভাষা’ তৈরি করেছেন বাংলাদেশের তরুণ একদল ফ্রিল্যানসার। গুগলের অ্যাপ স্টোর থেকে এটা ডাউনলোড করা যাবে। অনলাইনে এই সংবাদ প্রকাশের পর প্রতিক্রিয়া ব্যক্ত করে রাবিতা জাহান লিখেছেন: খুব ভালো লাগল। এখনকার প্রজন্ম দেশের জন্য এ রকম কাজ করছে—এটাই অনেক বড় ব্যাপার। আপনাদের নিয়ে গর্ববোধ করছি এবং আশা করছি, ভবিষ্যতে আপনাদের কাছ থেকে আরও অনেক ভালো কাজ পাব।এহসান আলমগীর: আপনাদের একের পর এক অসাধারণ কাজ দেখে আমি মুগ্ধ। প্রতিটি কাজই অনন্য। অসংখ্য অজানা তথ্যের ভান্ডার এবং অসাধারণ গ্রাফিকস। দেশের সব আইটি কোম্পানি আপনাদের মতো করে এগিয়ে চলার চেষ্টা করুক। আপনাদের কাজ আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।ফিরোজ আহমেদ: অপেক্ষায় ছিলাম আরও এমন একটি কাজের। এগিয়ে যান আপনারা। দেশ নিয়ে আপনাদের ভাবনাকে সাধুবাদ জানাই। দেশের জন্য সত্যিই কিছু করতে চাইলে তা আপনাদের মতো আইটি বিভাগের মানুষদের পক্ষেই খুব সহজে সম্ভব। আপনাদের জন্য অনেক শুভকামনা।ধর্ম নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত হবেন নাধর্ম নিয়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর পর গণজাগরণ মঞ্চ থেকে এ আহ্বান জানানো হয়েছিল। এ সম্পর্কে সুমন লিখেছেন: শাহবাগের আন্দোলন শুরু হওয়ার পর থেকে যত দিন যাচ্ছে জামায়াত ও শিবির (সাবেক ইসলামী ছাত্রসংঘ) তার স্বরূপে ফিরতে শুরু করছে। বিভিন্ন ব্লগে, পত্রিকায় তারই প্রমাণ রয়েছে। তাদের ভাষা কত কুৎসিত হতে পারে, যা অনেকে কল্পনাও করতে পারবে না। একাত্তরে ওরা সব মুক্তিযোদ্ধাকে হিন্দু বলত। এখন শাহবাগের তরুণদের নাস্তিক বলে কুৎসা রটাচ্ছে। ব্লগার রাজীবের মৃত্যুর পর জামায়াত-শিবিরের সমর্থকেরা তাঁর নামে যেসব কুৎসা রটাচ্ছে, তিনি জীবিত থাকতে যদি তার একটাও প্রকাশ করত, তাহলে এসবের সত্যতা যাচাইয়ের প্রশ্ন আসত। শরিফুল ইসলাম: বাংলাদেশের মাটিতে, বাংলা মায়ের পবিত্র দেহে ধর্মান্ধ, মৌলবাদী, দেশবিরোধীদের একটি আঘাতও পড়তে দেব না। এসব অপশক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে।মনির: ৩০ লাখ মানুষ হত্যাকারী, দুই লাখ মা-বোনের ইজ্জত লুণ্ঠনকারী ও ১৪ ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকারী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাইলে ধর্ম যাবে, জাত যাবে—এটাই বা কোন ধর্মে লেখা আছে; বরং যারা এই হত্যাকারীদের পক্ষে দাঁড়াবে, তারা বিশ্বাসঘাতক।বাশার খান: শাহবাগের এই নতুন প্রজন্মের বিরুদ্ধে জামায়াত-শিবির ও তার সমর্থকেরা যে নতুন কায়দায় ধর্মের নামে অপপ্রচার চালাচ্ছে, ঠিক একই কায়দায় ১৯৭১ সালে এ ধরনের বিভ্রান্তি সৃষ্টি করেছিল। তাই আমি দেশবাসীকে অনুরোধ করব, আপনারা ওদের কথায় কান দেবেন না। ওরা ধর্মকে ব্যবহার করে ধর্মের নামে আবার ভন্ডামি শুরু করছে। আমি দেশের আলেম ও হুজুরদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা ওদের ফাঁদে পা দেবেন না।১১০০ কোটি টাকা হাতিয়ে দেশ থেকে লাপাত্তাবিসমিল্লাহ গ্রুপ দেশের পাঁচটি ব্যাংক থেকে ফন্দিফিকির করে হাতিয়ে নিয়েছে এক হাজার ১০০ কোটি টাকা। প্রতিবেদনে সে বিষয়টি তুলে ধরেছেন মনজুর আহমেদ। এ বিষয়ে শাহীন জাহাঙ্গীর আলম লিখেছেন: ভাবতে অবাক লাগে, একের পর এক অসাধু ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক ব্যাংক থেকে ঋণের নামে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে অথচ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ এ ব্যাপারে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এই বিশাল অঙ্কের টাকা কি সরকার তথা জনগণের আমানত নয়? নাকি ভূতের টাকা? জানি না কয়েক দিন পর আবার এ ধরনের আরেকটি ঘটনা শুনতে হবে। মো. শাহ আলম: প্রতিদিন এ ধরনের ভয়ানক খবর আমাদের গা-সওয়া হয়ে গেলেও বিষয়টি মোটেও স্বাভাবিক নয়। সরকারের একের পর এক ব্যর্থতার ফসলই হলো এরূপ কর্মকাণ্ড। এমনিতেই ব্যাংকিং খাত ঝুঁকিতে রয়েছে। এরপর এ-জাতীয় খবরে গ্রাহকদের মনেও বিরূপ প্রতিক্রিয়া আসাটা অস্বাভাবিক নয়। এমনিতেই আমাদের ব্যাংকে জমা রাখার মতো অবস্থা নেই। তার ওপর যাঁরা অতিমাত্রায় সচেতন তাঁরাও ব্যাংক থেকে মুখ ফেরাতে বাধ্য হবেন।জয়নুল আবেদীন খান: আমরা সরকারি টাকার ১০০ শতাংশ পরিশোধ করার লক্ষ্যে ব্যবসা করার উদ্দেশ্যে ১১ লাখ টাকা লোন চেয়ে ব্যাংকের কাছে আবেদন করলে সেই ঋণ দিতে কত বাহানা। কৌশলে আবার ঘুষ চায়। অথচ শত শত কোটি টাকা ঋণ দিতে ব্যাংক চিন্তা করে না বা ঋণগ্রহীতাদের কোনো সমস্যা হয় না। তা হলে আসল রহস্যটা কোথায় লুকিয়ে আছে? দেশের সচেতন ও ক্ষমতাধর জনগণ একবার বিষয়টি খুঁজে দেখবেন কি?২৫ জনেও নেই আশরাফুল!শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত ২৫ জনের প্রাথমিক দলে নেই আশরাফুল। এ-সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে জি কিউ রুবেল লিখেছেন: আকরাম খানকে ধন্যবাদ, এ রকম সঠিক সিদ্ধান্তের জন্য। এক ম্যাচে ১০০ করে পরের তিন ম্যাচে ১০-এর ওপর করতে না পারার চেয়ে, চার ম্যাচে গড়ে ৪০ করে করাও ভালো। প্রথম আলো আমাদের পত্রিকা, লেখার সময় একটু চিন্তা করে লিখলে ভালো হয়। মেহেদি হাসান: আশরাফুল এখন ফর্মে আছেন। এখন যদি তিনি জাতীয় দলে ডাক না পান, তা হলে আর কি কখনো ডাক পাওয়ার কোনো সুযোগ আছে? আপনারা (নির্বাচকেরা) তাঁকে না করে দিলেই পারেন যে তুমি আর কখনো জাতীয় দলে সুযোগ পাবে না বা জাতীয় দলে খেলার আশা আর করো না।এস এম গোলাম কিবরিয়া: সঠিক একটা সিদ্ধান্ত। আশরাফুল একটা সেঞ্চুরি করেছেন ঠিকই; কিন্তু ওর পারফরম্যান্সে ধারাবাহিকতা ছিল না। আর সাব্বির রহমানকে সম্ভবত ৭ নম্বরে খেলানোর প্ল্যান আছে নির্বাচকদের। মার্শাল আইয়ুব আর শামসুর রহমানের অন্তর্ভুক্তি নিয়ে তো কোনো প্রশ্ন থাকার কথা নয়। (পাঠকের মতামত বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)