তারুণ্যের এ আবেগ কখনো ফুরাবার নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এই মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের।গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো—অনেক অনেক অনেক ভালোবাসিএকাত্তরের যুদ্ধাপরাধীদের অপরাধকে গুরুতর বিবেচনা করে দেশের প্রচলিত আইনে তাদের সর্বোচ্চ সাজা দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছে দেশের তরুণ প্রজন্ম। শাহবাগে আন্দোলনরত তরুণদের মধ্যে যে দেশপ্রেম, সততা ও নিষ্ঠা দেখা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল তাঁর ‘সাদাসিধে কথা’ কলামে এর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। এ নিয়ে এ এন এম হাবিব লিখেছেন: পেছন ফিরে তাকাতে সে-ই চায়, যার রয়েছে গর্ব, অহংকার ও অনুপ্রেরণার এক স্বপ্নময় অতীত। চলার পথে যে অতীত দিতে পারে জীবনীশক্তি, দেবে আত্মশক্তিতে বলীয়ান হওয়ার তেজ, দেবে সংকটে বুক চিতিয়ে দাঁড়ানোর শক্তি। বাঙালির রয়েছে তেমনি অসংখ্য স্তর। ’৫২, ৫৪, ৫৬, ৬২, ৬৬, ৬৯, ৭০, ৯০; এভাবে হিসাব করলে আরও দীর্ঘ করা যায়। সেই সারিতে সম্প্রতি বিসম্বাদহীনভাবে যোগ হয়েছে আরেকটি সোপান: যার নাম ২০১৩। ‘তারুণ্যের জয়ধ্বনি’ হিসেবে যাকে অভিহিত করা যায়। অতীতকে স্মরণ করা যাদের বিরক্ত করে, বুঝে নিতে হবে তাদের অতীত কলঙ্কের, তাদের অতীত ভুলে ভরা, তাদের অতীত থেকে নেওয়ার কিছু নেই।মুতাসিম: আমাদের এক নেতা প্রায়ই নিজেকে, নিজের দলকে প্রগতিশীলতার পরিপূরক বলে দাবি করেন। ছোটবেলায় রোদচশমা-পরা লোকটিকে সত্যিই অসাধারণ নায়ক বলে মনে হতো। তাঁর উত্তরসূরি এত দিনে ধৈর্যের বাঁধ ভেঙে স্বরূপে আবির্ভূত হয়েছেন। তাঁর ভাবটা এমন, যুদ্ধাপরাধীদের বিচার চাওয়া, হিন্দু-মুসলমানের ঐক্য চাওয়া, মা-বোনের ধর্ষকদের, পিতা-ভাইয়ের রক্তচোষাদের ঘৃণা করা শুধুই ক্ষমতার লালসাভরা গ্রাস। এর অন্য কোনো অর্থ নেই, থাকতে পারে না। হতে পারে শাহবাগ আন্দোলনে অনেক বিভ্রান্তি রয়েছে। হতে পারে আর কেউ এ আন্দোলনের চেতনা নিজের ঝোলায় পুরতে ব্যাগ্র। কিন্তু তাতে কি আমার চেতনা ফুরিয়ে যাবে? এ দেশের হাজার-কোটি তরুণ-তরুণীর এ আবেগ কখনো ফুরানোর নয়।নিষ্পাপ শিশুটিকে কেন হত্যা করলেন?নারায়ণগঞ্জে শিশু তানভীর মুহাম্মদ ত্বকীকে হত্যার পর বিচারের দাবি ক্রমে জোরালো হয়ে উঠেছে। এর মধ্যে শহরের মেয়র সেলিনা হায়াৎ আইভী ত্বকীকে হত্যার জন্য স্থানীয় আওয়ামী লীগের নেতা শামীম ওসমান-পরিবারকে দায়ী করে প্রকাশ্য বক্তব্য দিয়েছেন। এ খবরে প্রতিক্রিয়া জানিয়ে হাসিব বলেছেন: শামীম ওসমান, জয়নাল হাজারী, এম এ তাহের—এঁদের কারণে আওয়ামী লীগের এত অধঃপতন। তার পরও নেত্রী কেন যে এঁদের ছাড়া চলতে পারেন না, খুব কষ্ট লাগে। ছাত্রলীগ করেও এঁদের কাছে জিম্মি থাকতে হয়।মাহফুজা বুলবুল: নিষ্পাপ চেহারার মেধাবী কিশোর ত্বকীর খুনের সচিত্র খবর যেদিন পড়ছিলাম, ভীষণ কষ্ট হচ্ছিল আর অবাক হচ্ছিলাম কোন সে মানুষ, যে ত্বকীর বাবার প্রতি প্রতিহংসা চরিতার্থ করতে ত্বকীকে খুন করে এমন নৃশংসতার আশ্রয় নিল। এখন বুঝলাম ত্বকীর খুনি মানুষ না, সাক্ষাৎ-শয়তান।২৩০ কোটি ডলার বিনিয়োগ প্রস্তাব মালয়েশিয়ারপদ্মা সেতু প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে মালয়েশিয়া। এর আগে বিশ্বব্যাংক ও আইএমএফ দুর্নীতির অভিযোগে এ খাতে ঋণ দিতে রাজি হয়নি। মালয়েশিয়ার প্রস্তাব একই সঙ্গে আশা ও ভীতি জাগিয়েছে পাঠকদের মনে। এ-সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে মহসিন চৌধুরী লিখেছেন: পদ্মা সেতু প্রকল্পে মালয়েশিয়ার ২৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব বাংলাদেশের জন্য লাভজনক হবে না। ২৬ বছর মাশুল আদায় করে তারা লাভসহ বিনিয়োগ তুলে নেবে। এ টাকা বাংলাদেশের মানুষের কাছ থেকে আদায় করতে গিয়ে ব্যবহারকারীকে উচ্চহারে মাশুল দিতে হবে। পরিবহন খাতে খরচ বাড়বে, যার প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে। পদ্মা সেতু পরিচালনার ভার সরকারের হাতে রেখে এবং প্রকল্পের ৫১ শতাংশ নিজের টাকায়, বাকিটা বিদেশি বিনিয়োগ থেকে করলে, বাংলাদেশের মানুষের লাভ হবে।সাইফ মাহিন: প্রস্তাবটা খারাপ না। অনেক দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি কাজ শুরু করা দরকার।স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই ‘পুলিশের বাড়াবাড়ি’বিএনপির কার্যালয়ে ঢুকে পুলিশ প্রায় ২০০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। উদ্ধার করে বেশ কিছু বোমাসদৃশ বস্তু। প্রধান বিরোধী দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে পুলিশের এ ধরনের অতর্কিত অভিযান বিতর্কিত হয়ে গেছে। পুলিশ এ কাজটি করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। এ বিষয়ে মতামত জানিয়ে সৈয়দ শরীফ লিখেছেন: অপরাধী ধরা পুলিশের কাজ। সে হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোনো সন্ত্রাসী প্রবেশ করলে তাদের গ্রেপ্তারে অভিযান চালানো ঠিকই হয়েছে। কিন্তু যাঁরা মঞ্চে বসে ছিলেন, তাঁদেরও ঢালাওভাবে গ্রেপ্তার করা যায় কি? তা ছাড়া রাজনৈতিক দলের হরতাল ডাকার জন্য অজুহাত খোঁজার বিষয়ে পুলিশের এডিসি মেহেদী হাসানের বক্তব্য কোনোক্রমেই সরকারি দায়িত্বের মধ্যে পড়ে না।মো. জামাল হোসেন: পুলিশের ওই দিনের যে দায়িত্ব ছিল, তা তারা ঠিকই পালন করছিল। কিন্তু পুলিশ যাঁদের নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে ছিল, তাঁরা পুলিশকে মারার জন্য আদাজল খেয়ে এসেছিলেন বলে আমার মনে হয়। যখন সমাবেশস্থলে ককটেল বিস্ফোরিত হলো, সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলে উঠলেন, আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল। আমার প্রশ্ন, বোমা বা অন্য কিছু বিস্ফোরিত হলে তা থেকে বাঁচাটাই তো প্রথম কাজ, নাকি হরতাল ডাকা? ইতিহাস গড়লেন মুশফিকুরবাংলাদেশে টেস্ট ক্রিকেটের ইতিহাসে মুশফিকুর রহিম প্রথম ব্যাটসম্যান, যিনি এক ম্যাচে দ্বিশত রান করে রেকর্ড গড়লেন। তাঁর এ দীর্ঘ পথে সাথি ছিলেন আশরাফুল। আশরাফুলও দ্বিশতকের দ্বারপ্রান্তে পৌঁছেছিলেন। কিন্তু পার হতে পারেননি। তবু শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের এ ম্যাচটি পুরো জাতিকে আন্দোলিত ও উদ্বেলিত করেছে। অনেক মন্দের মধ্যে এ আনন্দের ঘটনায় উদ্বেলিত আশিকুর রহমান খান তাঁর অনুভূতি ব্যক্ত করেছেন এভাবে: এর মাধ্যমে আমাদের ব্যাটসম্যানদের মানসিক বাধাটা দূর হলো। আগে সামান্য সেঞ্চুরিটাই একটা মানসিক বাধার মতো ছিল, সেটা আস্তে আস্তে কেটে গেছে। এবার ডাবল, ট্রিপল সেঞ্চুরিও দেখা যাবে, আশা করি। এখন সমস্যাটা শুধু পেস বোলিংটা নিয়ে। এখান থেকে এখনো কিছু পাওয়া যাচ্ছে না। শুধু ১১ জনের দলে জায়গা নেওয়া আর ওভারের কোটা পূরণ করা ছাড়া পেস বোলারদের আর কোনো প্রচেষ্টা দেখি না। আশা করি, এটাও একসময় কেটে যাবে।মোহাম্মদ জমির হায়দার: ‘ইতিহাস গড়লেন মুশফিক’ অবশ্যই মাসের সেরা খবর। এক মাস ধরে পত্রিকাগুলোতে হত্যা, সংখ্যালঘুদের বাড়িঘর, উপাসনালয়ে হামলা ইত্যাকার সহিংস ঘটনার সংবাদ দেখতে দেখতে নিজের মনুষ্য পরিচয় হারাতে বসেছিলাম। এ অবস্থায় মুশফিকের দ্বিশতক নিঃসন্দেহে ভালো সংবাদ। খুব সম্ভব, এ মাসের সেরা খুশির সংবাদ। অভিনন্দন টাইগার মুশফিকুর এবং দলের অন্য টাইগারদের।(পাঠকের মতামত বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)