তাৎক্ষণিক: মনমোহনের সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় বহুল আলোচিত ও প্রতীক্ষিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তির কারণে। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের চুক্তিতে সংশ্লিষ্ট রাজ্যের সম্মতি বাধ্যতামূলক। বাংলাদেশ সরকারও এই পরিপ্রেক্ষিতে জানিয়ে দিয়েছে, তিস্তার পানি বণ্টন চুক্তি না হলে ট্রানজিট নিয়ে সম্মতিপত্রও সই হবে না। এই পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, এম এম আকাশ, বিনায়ক সেন এবং পানি আইন বিশেষজ্ঞ আসিফ নজরুলের তাৎক্ষণিক বক্তব্য প্রকাশ করা হলো।