তিন কন্যাকে অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠিত ৬৫০ আসনের হাউস অব কমন্সের নির্বাচনে ১৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজয়ী হয়েছেন ওই তিনই। এঁদের মধ্যে টিউলিপ সিদ্দিক ও রূপা হক দ্বিতীয় এবং রুশনারা তৃতীয়বারের মতো নির্বাচিত হন। তাঁরা তিনজনই লেবার পার্টির প্রার্থী। আমরা এই তিন বাঙালি-কন্যাকে অভিনন্দন জানাই।

এবারের যুক্তরাজ্যের নির্বাচনে বিতর্কের কেন্দ্রে ছিল জঙ্গি হানা ও ব্রেক্সিট। অনেকের আশঙ্কা ছিল জঙ্গি হানার ঘটনা বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের ভোটের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কিন্তু ফলাফলে দেখা গেছে, তাঁরা তিনজনই আগের চেয়ে অনেক বেশি ভোটে জয়ী হয়েছেন। গত বছরের গণভোটে এই তিন প্রার্থীর আসনে প্রায় ৭০ শতাংশ ভোটার ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) বিপক্ষে ভোট দিয়েছিলেন। এবারের নির্বাচনেও তাঁরা ব্রেক্সিটের নেতিবাচক দিকগুলো তুলে ধরে ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছেন বলে ধারণা করি। থেরেসা মে অন্য দলের সঙ্গে জোট করে ক্ষমতা ধরে রাখতে পারলে তাঁকে ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।   

যুক্তরাজ্যের এই নির্বাচন থেকে আমাদেরও অনেক কিছু শিক্ষণীয় আছে। মাত্র দুই বছরের ব্যবধানে সেখানে সংসদ নির্বাচন হলেও কোনো বিতর্ক হয়নি। ক্ষমতাসীন ও বিরোধী দল নিজ নিজ কর্মসূচি ভোটারদের সামনে হাজির করেছে, প্রচারের নামে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করেনি। নির্বাচনী এলাকায় সবকিছু বন্ধ করে দিয়ে ভোট গ্রহণের প্রয়োজন হয়নি। নাগরিকেরা দৈনন্দিন কাজের ফাঁকে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে ফের কাজে ফিরে গেছেন। কোথাও হাঙ্গামা হয়নি।

আমরা কবে ও রকম শান্ত ও সুস্থির পরিবেশে একটি নির্বাচন করতে পারব?