তৃতীয় শ্রেণীর কর্মচারী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১ নম্বর বিধিতে উল্লেখ আছে যে ডাক, তার ও টেলিযোগাযোগ বিভাগসহ কতিপয় সরকারি প্রতিষ্ঠানের শ্রমিক শ্রেণী শ্রম আইনের আওতাভুক্ত ট্রেন ইউনিয়ন করার অধিকারী। কিন্তু বাংলাদেশ ডাক বিভাগে তৃতীয় শ্রেণীভুক্ত পোস্টাল অপারেটর, পোস্টম্যানের সমন্বয়ে গঠিত পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন নামের সংগঠনটি রাজনৈতিক দলের অধিভুক্ত হিসেবে ট্রেড ইউনিয়ন কার্যক্রম চালাচ্ছে। এই সংগঠনের কর্মচারীরা আচরণ পরিপন্থী কার্যক্রম চালাচ্ছেন। বিষয়টির প্রতি শ্রম অধিদপ্তর, ডাক মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।আবদুল বাতেনপোস্টাল অপারেটর, ঢাকা।