দত্তক সন্তানের অধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুগ যুগ ধরে অনেক নিঃসন্তান দম্পতিরা ‘দত্তক সন্তান’ গ্রহণ করে আসছেন। তাঁরা যখন কোনো দত্তক নেন বা গ্রহণ করেন, তখন তাঁরা সবটুকু দিয়েই তাদের লালন-পালন করেন। আর ওই সন্তানেরাও তাঁদেরই বাবা-মা হিসেবে জানে এবং তাঁদের পরিচয়েই তারা বড় হয়। সমাজের অন্য আর দশটা সন্তানের মতো সমাজে মাথা উঁচু করে বাঁচতে শেখে। ওই বাবা-মায়ের ওপরই নির্ভরশীল হয়।ছোটবেলা থেকে যে সন্তান তাদের বাবা-মা হিসেবে জেনে আসছে, তাঁদের সম্পত্তিতে ওই সন্তানদের কোনো আইনগত অধিকার থাকে না। যদিও ‘দান’ করার বিধান আছে, কিন্তু ‘দান’ এবং ‘অধিকার’ দুটি ভিন্ন বিষয়। সুতরাং মানবিক দিক বিবেচনায় নিয়ে ‘দত্তক সন্তানদের’ বাবা, মায়ের (গ্রহণকারীর) সম্পত্তিতে ‘অধিকার আইন’ প্রণয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি। নাম প্রকাশে অনিচ্ছুকঅসহায় বাবা-মা, ঢাকা।