দমকল বাহিনী চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অন্যতম জনবহুল ও গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল কামরাঙ্গীর চর। স্বাধীনতার ৪১ বছর পেরিয়ে গেলেও এখানে আগুন নেভানোর কোনো ব্যবস্থা নেই। কামরাঙ্গীর চরের কোথাও অগ্নিকাণ্ড ঘটলে আজিমপুরের দমকল বাহিনীর কার্যালয়ে খবর দিতে হয়। কিন্তু সেখান থেকে কামরাঙ্গীর চরে আসার জন্য ভালো যোগাযোগব্যবস্থা নেই। রাস্তাগুলো খুবই সরু। ফলে দমকল বাহিনীর গাড়ি আসতে অনেক সময় লাগে। কামরাঙ্গীর চরে কোনো অগ্নিকাণ্ড ঘটলে দমকল বাহিনীর কর্মীরা গাড়ি নিয়ে আসার আগেই আগুনে পুড়ে সব ছাই হয়ে যায়।গত ২০ বছরে কামরাঙ্গীর চরে অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে, সহায়-সম্বল হারিয়ে পথে বসেছেন অনেকেই। এখানে দুই লক্ষাধিক মানুষ বসবাস করে এবং পাঁচ শতাধিক ছোট-বড় কলকারখানা রয়েছে। কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, অবিলম্বে কামরাঙ্গীর চরে অগ্নি নির্বাপন ব্যবস্থা স্থাপন করা হোক।মনির জাহানকামরাঙ্গীর চর, ঢাকা।