দলীয়করণ ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, আপনাদের সরাসরি মন্তব্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এবার দুর্নীতির শীর্ষে পুলিশ ও জনপ্রশাসন: আপনার মন্তব্য কী? প্রশ্নে টেলিফোনের মাধ্যমে মন্তব্য আহ্বান করা হয়েছিল। এ ব্যাপারে আপনারা উৎসাহব্যঞ্জক সাড়া দিয়েছেন। মন্তব্যগুলোর কিছু অংশ আজ ছাপা হলো; বাকি অংশ আগামীকাল প্রকাশিত হবে। আকিব, শিক্ষার্থী, ঝালকাঠিপুলিশ ও জনপ্রশাসন দুর্নীতির শীর্ষে, এটা আমার মতে ঠিক।শাফিন আহমেদ, চাকরিজীবী, ধানমন্ডি, ঢাকাআমরা সবাই জানি, পুলিশ দুর্নীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তারা জনগণকে বিভিন্নভাবে ঝামেলায় ফেলে ঘুষ আদায় করে থাকে।মুক্তা রহমান, সমাজকর্মী, চাঁদপুরদুর্নীতিবাজ সরকারের ডানে থাকে জনপ্রশাসন, বাঁয়ে থাকে পুলিশ, সামনে চিকিৎসক শ্রেণী, পেছনে প্রকৌশলী আর মাথার ওপর শিক্ষক অর্থাৎ বুদ্ধিজীবী। তাই দেশ আজ শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, জননিরাপত্তাসহ নানা রকম সামাজিক ব্যাধিতে আক্রান্ত। এর থেকে মুক্তি পেতে হলে নিজেকে এই মনস্তাত্ত্বিক শিক্ষা দিতে হবে যে নিজেকে নয়, দেশকে ভালোবাসব।মোক্তার হোসেন, শিক্ষার্থী, পাংশা, রাজবাড়ীগণতান্ত্রিক দেশে পুলিশ ও জনপ্রশাসন—এ দুটি থাকবে দেশের প্রচলিত আইন সমুন্নত রাখার কঠোর প্রচেষ্টায়, কিন্তু আমাদের দেশে সম্পূর্ণ বিপরীত অবস্থা। এরা মহান দায়িত্ব ভুলে গিয়ে দুর্নীতিতে ব্যস্ত থাকায় স্বার্থান্বেষী জনগণও সুযোগের সদ্ব্যবহার করছে। ফলে কেউ নির্যাতনের শিকার হচ্ছে। স্বার্থ, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক দলের প্রভাব এ ক্ষেত্রে অনস্বীকার্য। শারমিন আফরোজ, শিক্ষার্থী, মোহাম্মদপুর, ঢাকাআমাদের দেশের প্রেক্ষাপট হিসেবে দুর্নীতির শীর্ষে পুলিশ দীর্ঘদিন ধরেই আছে। সে ক্ষেত্রে সরকারের নজরদারি থাকা ভীষণ প্রয়োজন।নাইমুর রশীদ লিখন, শিক্ষার্থী, ডুমুরিয়া, খুলনাটিআইবির প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে দুর্নীতির শীর্ষে পুলিশ ও জনপ্রশাসন। আমাদের অভিজ্ঞতাও তা-ই বলে। এ সমস্যার সমাধান করতে হলে আগে খতিয়ে দেখতে হবে, পুলিশ কেন দুর্নীতি করছে।শাকির আহমেদ, শিক্ষার্থী, এমসি কলেজ, সিলেট৪০তম বিজয় দিবসে আমাদের দুর্নীতির বিরুদ্ধে শপথ করতে হবে এবং প্রতিটি বিজয় দিবসের আগে জনপ্রশাসন ও পুলিশের প্রত্যেক সদস্যের সম্পদের হিসাব জমা দেওয়ার আইন করতে হবে।রঞ্জিত চন্দ্র সূত্রধর, সাংবাদিক, কালিহাতী, টাঙ্গাইলটিআইবির এই প্রতিবেদনের সঙ্গে আমি একমত।মো. সিরাজুল মনির, সাংবাদিক, চট্টগ্রামআমার মতে, টিআইবির সমীক্ষা শতভাগ সত্য। এর সঙ্গে জনগণও একমত।মো. কামাল হোসেন, শিক্ষার্থীকুমিল্লা ভিক্টোরিয়া কলেজপুলিশ যাতে আইন ভঙ্গ না করে এবং প্রশাসনের জন্য জনগণ নয়, জনগণের জন্য প্রশাসন—এ কথা সরকার অন্তরে ধারণ করলে সবকিছুর সমাধান সম্ভব।হরিদাস কুমার, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়পুলিশ ও প্রশাসন জনগণের অধিকার বাস্তবায়নে অনস্বীকার্য ভূমিকা পালন করে। তারা আইনের রক্ষক। কিন্তু এটা অত্যন্ত হতাশাজনক, তারা ভক্ষকের ভূমিকা পালন করছে। তারা এখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন। পুলিশ ও প্রশাসন যদি এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখে, তাহলে মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়।ইয়াছিন, চাকরিজীবীখুলনাটিআইবির এই প্রতিবেদনের সঙ্গে আমি একমত। কারণ, কোনো সরকারি প্রতিষ্ঠানে জবাবদিহি নেই।রফিক আহমেদ, চিকিৎসক, সাভার, ঢাকাপুলিশ ও জনপ্রশাসন দুটোই পরিচালনা করে সরকার। যদি পুলিশ ও জনপ্রশাসন দুর্নীতির শীর্ষে থাকে, তাহলে শীর্ষে সরকারও। মো. আল-আমিন হোসেনশিক্ষানবিশ আইনজীবী, ধানমন্ডি, ঢাকাবাংলাদেশের কোথায় দুর্নীতি হচ্ছে না? আমাদের প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতি; তার মধ্যে পুলিশ ও প্রশাসনই অন্যতম। দুর্নীতি আজ আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। যার ভুক্তভোগী কেবল সাধারণ জনগণ।এস এম সাইফুল্লাহ খাদেদ, মুক্ত সাংবাদিককুতুবদিয়া, কক্সবাজারযত দিন পর্যন্ত না আমরা প্রকাশ্যে ও অপ্রকাশ্যে মিথ্যা কথা বলা সম্পূর্ণ পরিহার করব, দলীয়করণ উৎসাহিত না করব, তত দিন পর্যন্ত দুর্নীতি চলমান থাকবে। হাসান, ব্যবসায়ী, উপশহর, যশোরএক কথায় জনগণ পুলিশ ও প্রশাসনের কাছে জিম্মি হয়ে পড়েছে। সব ধরনের সেবার জন্য তাদের টাকা দিতে হয়। তারা অফিসে উপস্থিতির জন্য বেতন পায়, সেবার জন্য নয়। তবে তাদের মনে রাখতে হবে, তাদের বেতন হয় জনগণের টাকায়।মুশফিকুর রহমান, চাকরিজীবী (অব.)ভৈরব, কিশোরগঞ্জউন্নয়নশীল রাষ্ট্রে অধিকাংশ মানুষ অর্থসম্পদের মালিক হওয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না। সেই সুযোগ বৈধ-অবৈধ যা-ই হোক না কেন, দুর্নীতি কমানোর সর্বোচ্চ অস্ত্র হলো জবাবদিহি। পুলিশ ও জনপ্রশাসনের জবাবদিহি খুবই দুর্বল এবং জনগণের কাছে অস্পষ্ট। পুলিশ ও জনপ্রশাসনের জবাবদিহি স্পষ্ট হলে দুর্নীতি কমে আসবে।সৈয়দ মো. জাহিদ কাদেরী, শিক্ষার্থীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়প্রতিটি দেশে পুলিশ ও জনপ্রশাসনে দুর্নীতি কমবেশি বিদ্যমান। কিন্তু বাংলাদেশে এই দুটি বিভাগ দুর্নীতিতে এগিয়ে থাকায় দেশের অগ্রগতিতে অনেকটা স্থবিরতা বিরাজ করছে। এ অবস্থা চলতে দেওয়া যায় না। অবিলম্বে এই দুর্নীতি দমন করা হোক।মো. শেখ সাদী, শিক্ষার্থীসরকারি সিটি কলেজ, চট্টগ্রামপুলিশ দুর্নীতিতে শীর্ষে—টিআইবির প্রতিবেদনে সত্য কথাই উঠে এসেছে।সিদ্দিকুর রহমান, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়টিআইবির এই প্রতিবেদনের সঙ্গে আমি পুরোপুরি একমত। বিশেষত ঘুষ নেওয়ার বিষয়টি স্বাভাবিক। না নেওয়াটাই অস্বাভাবিক। প্রশাসনের স্বজনপ্রীতি ও দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়।মো. জাবেদ, শিক্ষার্থী, সীতাকুণ্ড, চট্টগ্রামটিআইবির এই প্রতিবেদনের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। পুলিশ টাকা ছাড়া কিছুই যেন চেনে না।শফিকুল ইসলাম, শিক্ষার্থী, সাভার, ঢাকাদুর্নীতির শীর্ষে পুলিশ ও জনপ্রশাসন, এ কথা সত্য। জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশ ও প্রশাসনের। কিন্তু তারা যদি দুর্নীতির শীর্ষে থাকে, তাহলে জনগণ হবে হতাশ। ফলে পুলিশ ও জনপ্রশাসনকে দুর্নীতিমুক্ত করার কোনো বিকল্প নেই। শাহীন, শিক্ষার্থী, আঠারোবাড়ী, ময়মনসিংহপুলিশকে দিয়ে নেতার আত্মীয়র আত্মীয় সুবিধা নিচ্ছে। নিজেও দুর্নীতি করে পার পেয়ে যাচ্ছে এবং ওপরে হাত থাকায় ইচ্ছেমতো দুর্নীতি করে চলছে। মুনিয়া মুন, সাংবাদিক, চট্টগ্রামজনগণই পুলিশকে দুর্নীতির শীর্ষে তুলে দিয়েছে। জনগণ সুযোগ করে দিচ্ছে এবং পুলিশ সুযোগ নিচ্ছে। পুলিশ ও জনপ্রশাসন দুর্নীতির সঙ্গে জড়িত, এর সঙ্গে এক-তৃতীয়াংশ জনগণও জড়িত। সাধারণ মানুষ এদের কারণে ভোগান্তির শিকার হয়। সৈয়দ হাবীবুল্লাহ, শিক্ষার্থী, টাঙ্গাইলযেখানে পুলিশ ও প্রশাসন দুর্নীতি দমনে সহায়তা করবে, সেখানে তারাই দুর্নীতিতে আক্রান্ত। সুতরাং বাংলাদেশ সরকারকে এমন কার্যকর পদক্ষেপ নিতে হবে যে তারা তাদের এ সমস্যা ঘোচাতে পারে।মো. ফজলুর রহমান তালুকদার, চাকরিজীবীআদাবর, মোহাম্মদপুর, ঢাকাটিআইবির এই প্রতিবেদন আমি শতভাগ সত্য বলে মনে করি। ক্ষমতাসীন ব্যক্তিরা সহজে পার পেয়ে যান।এস এম রুবাইয়াত হোসেন, শিক্ষার্থীনরসিংদী সরকারি কলেজবর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি, পুলিশের কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি নজরদারিতে রাখলে এর প্রতিকার পাওয়া যেতে পারে।ফারুখ আহমেদ, সাংবাদিক, রাজশাহীদেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য পুলিশ ভূমিকা পালন করে। আর এই পুলিশ বাহিনী দুর্নীতির শীর্ষে। এর কারণ এই বাহিনীর রাজনীতির অপব্যবহার। আশা করি, পুলিশ তাদের এ সমস্যা অচিরেই দূর করবে।বিশ্বজিৎ সেন, কবি ও গল্পকার, চট্টগ্রামপুলিশ বাহিনীর হূত ভাবমূর্তি (টিআইবি বর্ণিত) পুনরুদ্ধার করতে হলে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। সরকার যায় সরকার আসে। কিন্তু মুষ্টিমেয় বাজে লোক কেমনে যেন পার পেয়ে যায়। আমরা বিশ্বাস করি, এখনো অসংখ্য সৎ সদস্য পুলিশ বাহিনীতে কর্মরত আছেন জীবন বাজি রেখেই। আশা করব, সরকার তাঁদের খুঁজে বের করে যথাযোগ্য পদে বসিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাবে।ওয়াসিম উদ্দিন, ব্যবসায়ী, চট্টগ্রামপুলিশ ও প্রশাসন আসলে দুর্নীতিবাজ। তাদের দৈনন্দিন জীবনযাপনের দিকে তাকালে এটা স্পষ্ট বোঝা যায়। সরকারের সদিচ্ছা না থাকার কারণে এর প্রতিকার সম্ভব নয়।এ কে এম কায়সারুল আলমমুক্ত কলাম লেখক, রংপুরটিআইবির সমীক্ষাটি যথোপযুক্ত, যা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আইজিপি পুলিশ সম্পর্কে যেসব তথ্য প্রকাশিত হয়েছে তাতে সার্বিক চিত্র প্রতিফলিত হয়নি বলে দাবি করেন। পুলিশের শুধু ভালো দিকগুলো প্রকাশিত হলেই কি তিনি খুশি হতেন?মো. জিয়াউল হক, ক্রিকেটারবডিলাইন একাডেমী, ধানমন্ডি, ঢাকাআমি মনে করি, এই দুর্নীতি রোধ করতে হলে সবার আগে পুলিশের বেতন বাড়ানো উচিত। সঙ্গে সঙ্গে পুলিশের ওপর নজরদারি জোরদার করতে হবে।