দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করা, ক্যামেরা ও ল্যাপটপ ছিনিয়ে নেওয়া এবং মাইক্রোবাসটি ভাঙচুর করার মধ্য দিয়ে দুর্বৃত্তরা তাদের দৌরাত্ম্য জাহির করেছে। এমন বেপরোয়া দুঃসাহস কেবল বিচারহীনতার পরিবেশেই সম্ভব।

আক্রমণের শিকার সাংবাদিকেরা তিনটি বেসরকারি টিভি চ্যানেলের প্রতিবেদক ও চিত্রগ্রাহক। তাঁরা গিয়েছিলেন টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকায় মাদকদ্রব্য ইয়াবার বিস্তার সম্পর্কে সরেজমিন প্রতিবেদন তৈরি করার উদ্দেশ্যে। নূরুল হক ওরফে ভুট্টো নামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এক ইয়াবা ব্যবসায়ী এতে ক্রুদ্ধ হয়ে দলবল নিয়ে ধারালো অস্ত্রসহ তাঁদের ওপর চড়াও হয়েছিলেন বলে আহত সাংবাদিকদের একজন অভিযোগ করেছেন। এই অভিযোগ সত্য হলে প্রথমত প্রশ্ন জাগবে, টেকনাফ কী করে সাংবাদিকদের জন্য এমন বিপজ্জনক হয়ে উঠল। দ্বিতীয়ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ওই মাদক ব্যবসায়ীর ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী পদক্ষেপ নিয়েছে? তালিকাভুক্ত হওয়ার পরেও তিনি কেন ও কী উপায়ে তাঁর অবৈধ ব্যবসা দাপটের সঙ্গে চালিয়ে যেতে পারছেন? কিসের জোরেই বা তিনি সদলবলে পাঁচজন সাংবাদিকের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হওয়ার দুঃসাহস পেলেন?

দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা বিশেষত তরুণ-যুবকদের এক বিরাট অংশের স্বাস্থ্য ও জীবন ধ্বংস করে দিচ্ছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মাদকবিরোধী তৎপরতা তেমন ফলপ্রসূ হচ্ছে না। মাদক ব্যবসায়ীদের সঙ্গে আইন প্রয়োগকারীদের কিছু অংশের যোগসাজশের অভিযোগ অনেক পুরোনো, তঁাদের পেছনে স্থানীয় রাজনৈতিক নেতাদের আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগও রয়েছে। কিন্তু তার মানে কি এই যে মাদক ব্যবসায়ীরা এখন প্রকাশ্য দিবালোকে সাংবাদিকদের কুপিয়ে জখম করার পরেও গ্রেপ্তার হবে না? আইনের হাত তাঁদের স্পর্শ করবে না?

পাঁচ সাংবাদিকের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের উদ্যোগ নেওয়া হোক।