প্রকৃতির শোভাবর্ধনই শুধু নয়, বৃক্ষ আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্য এবং মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে। মানুষের প্রয়োজনে গাছের কথা বলে শেষ করা যাবে না। আগেকার সময়ে আমরা দেখেছি, বাড়ির চারপাশে আম, কাঁঠাল, জাম, লিচু প্রভৃতি গাছ। কিন্তু মানুষ প্রয়োজনে-অপ্রয়োজনে সেসব বড় বড় গাছ কেটে ফেলছে। বিদেশি জাতের, যেমন—মেহগনি, একাশিয়া, বটলপাম, উইলো, রেইনট্রি, ইউক্যালিপটাস প্রভৃতি গাছ দ্রুত বেড়ে ওঠার গতি দেখে মানুষ এগুলোর প্রতি আগ্রহী হয়ে উঠছে। এসব বিদেশি গাছের ভিড়ে আমাদের ঐতিহ্যের ধারক আম, কাঁঠাল, জাম ও লিচুগাছ হারিয়ে যেতে বসেছে। এতে দেশের জীববৈচিত্র্যের জন্য দেখা দিয়েছে মারাত্মক হুমকি। অন্যান্য প্রাণীর খাদ্যসংস্থান কমে যাচ্ছে। পাখি এবং বন্য প্রাণী ফলমূল খেয়ে বেঁচে থাকে। মানুষ দেশি গাছ রোপণে অনাগ্রহ থাকায় পাখি ও বন্য প্রাণীকে খাদ্য জোগান দিতে ব্যর্থ হচ্ছে। তাই সবার বেশি করে দেশি গাছ লাগাতে হবে। জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। জাহেদুর রহমান ইকবালপুরানা পল্টন, ঢাকা-১০০০