দেশি মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে যেভাবে খাল-বিল নদী-পুকুর ইত্যাদি প্রতিনিয়ত ভরাট হয়ে যাচ্ছে, তেমনি ভবিষ্যতে আমাদের জন্য অভিশপ্ত দিন ঘনিয়ে আসছে। এখনই তো দেশীয় বিভিন্ন প্রকারের ছোট-বড় মাছ প্রায় বিলুপ্তির পথে, গ্রামে কি শহরে দেশীয় বহু জাতের মাছ আজকাল পাওয়াই যায় না। টাকা আছে কিন্তু মাছ নেই। যেটুকু মাছ পাওয়া যায়, আকাশছোঁয়া দাম। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। তা ছাড়া শহরে কিংবা গ্রামে সর্বত্র বাজার দখল করে নিয়েছে নানাবিধ চাষের মাছ। অনিচ্ছায় এসব মাছ বাধ্য হয়ে খেতে হয়। খাওয়াতে রুচি নেই। উপায় কি, বাঁচতে হলে খেতে হবে। তাই বাধ্য হয়ে লাখ লাখ মানুষকে চাষের মাছ, ব্রয়লারের মুরগি-ডিম ইত্যাদি খেতে হচ্ছে। দেশের মানুষকে সচেতন হতে হবে, খাল-বিল নদী-পুকুর ভরাট হতে বিরত থাকতে হবে। পাশাপাশি সরকারকে জরুরিভাবে পদক্ষেপ নিতে হবে। দেশের মানুষের খাদ্যচাহিদার বিষয়টি এখনই ভাবতে হবে। খাল-বিল নদী-পুকুর ভরাট বন্ধের আশু ব্যবস্থা নিতে এগিয়ে আসতে হবে। কাজী নুরুল আমিনশ্রীনগর, মুন্সিগঞ্জ।