দয়া করে দেশের কথা ভাবুন একবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।অন্যান্য দেশের মতোই নির্বাচন হবেপ্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, বিশ্বের অন্যান্য সংসদীয় গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে। এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে মতামত ব্যক্ত করে গোলাম ওয়াদুদ লিখেছেন: স্থানীয় ও জাতীয় নির্বাচন এক কথা নয়। উদাহরণ হচ্ছে, স্থানীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেননি। কিন্তু তিনি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে, জয়ী হয়ে, আবার প্রধানমন্ত্রী হতে চান। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একা বললে তো আর হবে না, দেশের ৯০ শতাংশ জনগণ নির্দলীয় ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায়। তবেই সুষ্ঠু হবে নির্বাচন।মারুফ খান: প্রধানমন্ত্রী, দয়া করে দেশের কথা ভাবুন একবার। অন্য দেশে যা যা হয়, আমাদেরও কি তা-ই করতে হবে? আপনিও তো জনগণের ভোটাধিকার নিশ্চিতের কথা বলেন।গোলাম মোস্তফা: নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হলে, তাতে আওয়ামী লীগের লোকসানের কিছু দেখছি না।দলীয় সরকারের অধীনে নির্বাচন নয়বিরোধী দলের নেতা খালেদা জিয়া সংসদে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে অংশ নেবে না বিএনপি। এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে মন্তব্য জানিয়ে মাহমুদুল হাসান লিখেছেন: খালেদা জিয়াকে ধন্যবাদ তাঁর সুন্দর ও মার্জিত বক্তব্যের জন্য। বাংলাদেশের বেশির ভাগ মানুষ চায় তত্ত্বাবধায়ক সরকার। আশা করব, আওয়ামী লীগ জনগণের মনের ভাষা বুঝতে পারবে।নূর আবসার: বিরোধী দলের নেতা, আওয়ামী লীগ যেমন রাজপথে সংগ্রাম করে দাবি আদায় করেছিল, আপনাদেরও হয়তো তা-ই করতে হবে। আপনারা তো কেউ সহজে হার মানেন না। এবার তো অবস্থা আরও খারাপ। আওয়ামী লীগ বলেছে, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে প্রধান দুই দলের নেতাদের জেলে যেতে হবে। সবাই মিলে দেশটার যে বারোটা বাজিয়েছেন, তাতে ওনারাও জানেন কী হবে।অহংকার, খামখেয়াল ও প্রতিহিংসাদৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম তাঁর কলামে গত সাড়ে চার বছরে সরকারের কর্মকাণ্ডকে মূল্যায়ন করতে চেষ্টা করেছেন। এতে প্রতিক্রিয়া জানিয়ে টি এলাহি লিখেছেন: যাঁদের জাতির বিবেক বলে মনে করি, দেশের বর্তমান পরিস্থিতিতে তাঁদের বেশির ভাগই চুপ হয়ে আছেন। বিভিন্ন কারণে তাঁরা হয়তো নিজেদের দূরে সরিয়ে রাখাটাই নিরাপদ মনে করছেন। অথচ এদিকে জাতি ভয়াবহ বিপদের মুখোমুখি। যদি বর্তমান অচলাবস্থা অব্যাহত থাকে, তবে এক বছর পর কী হবে, তা কল্পনাও করা যায় না। তাই মাহ্ফুজ আনামের মতো ব্যক্তিদের জাতির স্বার্থে নির্ভয়ে সত্যটি বলতে হবে।আহমেদ সোলায়মান: ‘কে বা শুনিছে কার বা পিরিতির কথা’। পতনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এ সরকার কারও কথা শুনবে বলে মনে হয় না, তবু এ নিবন্ধের জন্য ধন্যবাদ।রায়হান নবী: মাহ্ফুজ আনামের লেখাটি পড়ে ভালো লাগল। এটি দুঃখজনক ও অত্যন্ত বেদনাদায়ক যে একজন নেতার অহংকার, খামখেয়াল ও প্রতিহিংসায় পুরো জনগণ ভুক্তভোগী। আমাদের মন্ত্রীদের কোনো নিজস্বতা নেই। হায়রে আমাদের গণতন্ত্র!জিএসপি স্থগিত করল যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অবাধ প্রবেশাধিকার (জিএসপি) স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এ খবরে প্রতিক্রিয়া জানিয়ে তানভির তুষার লিখেছেন: এ বিশেষ বাণিজ্যসুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের বাজারে বিনা শুল্কে প্রায় পাঁচ হাজার পণ্য রপ্তানি করতে পারত বাংলাদেশ। কিন্তু ওসব পণ্যের বেশির ভাগই বাংলাদেশ তৈরি করে না। বাংলাদেশের বিপুল উৎপাদিত পোশাক জিএসপি সুবিধা পায় না। তাই কার্যত এ সুবিধা বাতিলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের বাণিজ্যের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না। মোহাম্মদ শাহ আলম: আপাতদৃষ্টিতে বিষয়টি খারাপ মনে হলেও প্রকৃতপক্ষে তা বাংলাদেশের জন্য ভালো। এখন বাইরের চাপে তৈরি পোশাক ব্যবসায়ীরা শ্রমিকবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতে বাধ্য হবেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের একটি অংশকে দোষারোপযুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অবাধ বাজারসুবিধা (জিএসপি) স্থগিত হওয়ায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের একটি অংশকে দায়ী করেছে সরকার। এ খবরে মতামত জানিয়ে রনি লিখেছেন: যুক্তরাষ্ট্র সরকারের প্রধান আমাদেরটির মতো এত বোকা নন যে কিছু লোকের কথা শুনে এমন খামখেয়ালিপনা করে এত বড় সিদ্ধান্ত নেবেন। হয়তো যে যেমন, অন্যদেরও সে তেমনই ভাবে। বাংলাদেশের পুরো মন্ত্রিসভার বোধগম্যতার অভাব আছে। শুধু দেশপ্রেম থাকলেই হবে না, বুদ্ধিও থাকতে হবে। নুর আলম: জনগণের যে অংশকে দোষ দিচ্ছেন, তাদের ক্ষমতা যদি এত বেশিই হয়ে থাকে, তবে আপনারা ক্ষমতায় কেন? ক্ষমতা ছেড়ে দিয়ে, যোগ্যদের সুযোগ দিন।মেয়েটিকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনিনিজের স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা মনিরা পারভীনকে পিটিয়ে হত্যা করলেও আশপাশের মানুষেরা তাকিয়ে তাকিয়ে দেখেছে। এমন প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে মোহাম্মদ মুকুল লিখেছেন: যারা প্রত্যক্ষদর্শী, তাদেরও এ হত্যা মামলায় আসামি করা দরকার। কারণ, মেয়েটিকে বাঁচানো ছিল তাদের দায়িত্ব ও কর্তব্য। নিশ্চুপ থেকে তারা খুনিদের পরোক্ষভাবে সহায়তাই করেছে।মাহবুবুল হক: কোথায় আমাদের সমাজ! লজ্জিত হোক জাতির বিবেক। সাইফুল আলম: কোথায় আজ ন্যায়বিচার? কী অপরাধ ছিল মনিরার? অর্থ আর প্রভাবের কাছে হেরে যাবে সে? হত্যার বিচার যদি না হয়, তবে মানুষ আইনের ওপর শ্রদ্ধা হারাবে; সমাজ ভরে যাবে অশান্তিতে। (পাঠকের মন্তব্য বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)