৪ নভেম্বর প্রথম আলোর চতুর্দশ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হলো। আমি প্রথম আলোর একজন নিয়মিত পাঠক হিসেবে জন্মদিনের শুভেচ্ছা জানাই।প্রথম আলো নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ, অসাম্প্রদায়িক ও পাঠকপ্রিয় একটি অনন্য দৈনিক। দৈনিকটি আন্তর্জাতিক ও দেশীয় রাজনীতি, সমাজ, অর্থনীতি, শিল্প-বাণিজ্য, শিক্ষা-সংস্কৃতি, ধর্ম, বিজ্ঞান, মুক্তিযুদ্ধ, সংখ্যালঘু, নারী-শিশু, মানবাধিকার ইত্যাদি ক্ষেত্রে সংবাদ পরিবেশনায় গ্রহণযোগ্যতা ও বস্তুনিষ্ঠতার স্বাক্ষর রেখে চলেছে।দৈনিকটি কোনো দলের মুখপত্র হিসেবে কাজ করে না। ‘যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো’’ স্লোগান নিয়ে প্রথম আলোর অগ্রযাত্রা পাঠকসমাজের প্রশংসায় ধন্য হয়েছে।তা ছাড়া প্রথম আলো আধুনিক সংবাদপত্র প্রকাশনা জগতে নতুন দিক উন্মোচন করেছে। দলনিরপেক্ষ বিশ্লেষণ ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ করে ইতিমধ্যে পাঠকপ্রিয়তার শীর্ষে অবস্থান করে নিয়েছে। স্বাধীন, নিরপেক্ষ, নির্ভীক ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হিসেবে প্রথম আলোর যাত্রা অব্যাহত থাকবে—দেশের অগণিত পাঠকের এই প্রত্যাশা।প্রথম আলোর সুন্দর ভবিষ্যৎ ও সাফল্য কামনা করি। প্রথম আলো দীর্ঘজীবী হোক।মাহতাব আলীমিরপুর, ঢাকা।