প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে যাত্রী পরিবহনে বাসব্যবস্থা যেখানে অবহেলিত, সেখানে রেল পরিবহন যাত্রীদের কাছে জনপ্রিয়।কারণ, রেলপথে কোনো যানজট নেই। কিন্তু সমস্যা হচ্ছে শিডিউল পরিবর্তন। এর প্রধান কারণ সিঙ্গেল রেলপথ। এর ফলে রেল পরিবহন উন্নয়ন ও যাত্রীসেবায় পিছিয়ে রয়েছে। সরকার প্রতিটি জেলায় রেলপথদুই লেন করলে তা হবে যাত্রীদের সবচেয়ে জনপ্রিয় পরিবহন। এ ছাড়া দরকার বেশি বেশি আন্তনগর ট্রেন চালু করা। পাগলা থেকে বাবুবাজার বেড়িবাঁধের ওপর দিয়ে গাজীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপন করা জরুরি। এতে যাত্রীসেবার মান বাড়বে।মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, যত দ্রুত সম্ভব প্রতিটি জেলার রেললাইন দুই লেন করা হোক।মো. নাসির উদ্দিন আহমেদমাস্টার্সশেষ বর্ষকবি নজরুল সরকারি কলেজ, ঢাকা।